চাকুরী করি একটি বেসরকারী ব্যাংকে। প্রধান কার্যালয়ে থাকার পরেও প্রায় প্রতিদিন অফিস থেকে বের হতে আটটা নয়টা বেজে যায়। তো গতকাল (০২ সেম্টেম্বর ২০১৪) যখন অফিস থেকে বের হই তখন বেশ একটি কৌতুকীয় মূহুর্ত তৈরী হয়।
আমার সহকর্মী আবীর০৩ চাকুরীতে বয়স প্রায় সাড়ে ৩ বছর । তাকেই কৌতুক বলছিলাম ব্যাংকারদের জীবন নিয়ে, যেমন
১. একজন ব্যাংকার সকালে যখন অফিসে আসে তখন তার সন্তান/সন্তানগুলো থাকে ঘুমিয়ে আর রাতে যখন বাসায় ফেরেন তখনও একই অবস্থা। ফলে তিনি সবসময় তার সন্তান/সন্তানগুলোকে শোয়া অবস্থায় দেখন । আর তার কাছে যদি জানতে চাওয়া হয় তার সন্তান কয়জন আর কত বড় তখন তিনি হাতের ইশারায় দেখান এতো বড়, এতো বড় এতো বড়।
২. সন্তান ও মা এর মধ্যে কথাপোকথন
সন্তান - মা ওই যে লোকটা পেপার পড়ছে তিনি কে? ওনাকে তো
কোন দিনই দেখি না। শুধু শুক্রবারগুলোতেই ওনি
এখানে পেপার পড়েন।
মা - ওনি তোর বাবা ।
সন্তান - বাবা ? এটা আবার কি? বাবা আবার পেপার পড়ে?
(সন্তান বিশ্বাস করছিল না এটাই তার বাবা, তবে প্রতিদিন সে তার বাবার সাথে ফোনে কথা বলতো, সে বুদ্ধি করে একটা ফোন করল।)
সন্তান - মা, মা ঠিক আছে, ঠিক আছে ওনিই আমার বাবা। ফোন
করে কনফার্ম হয়েছি।
সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




