somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে সংযম ও সতর্কতার প্রয়োজন

০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনৈতিক চালচিত্র দ্রুত বদলে যাচ্ছে। রাজনীতিতে পরিবর্তন-রূপান্তর কোনো অসম্ভব বিষয় নয়। বেঞ্জামিন ডিজরেইলি যথার্থই বলেন, চূড়ান্ত কথাটি বলে দেয়া রাজনীতির ভাষা নয়। তা না হলেও পরিবর্তনটা কিভাবে, কোনদিক দিয়ে আসছে তার আলাদা একটা তাৎপর্য রয়েছে নিঃসন্দেহে। গতবছর ওয়ান-ইলেভেনের পরিবর্তনের পর যে সুশীল-সামাজিক দৃষ্টিভঙ্গি এবং সংকল্পের বহি:প্রকাশ আমরা দেখতে পেয়েছিলাম, এখনকার চিত্রান্তরের ধারাটিকে তার সঙ্গে মেলানো কঠিন।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনীতির গুণগত পরিবর্তন তথা সংস্কারের প্রশ্নটি সামনে চলে আসে অবলীলায়। শীঘ্র জাতীয় জীবনে এটি সাধারণ অঙ্গীকার হয়ে দেখা দিলো। প্রায় সব মহলই এক বাক্যে স্বীকার করলেন যে, বছরের পর বছর ধরে এদেশে যে অপরাজনৈতিক ধারা চলে এসেছে তার পরিবর্তন দরকার। প্রধান দুটি দলের দুই নেত্রীও প্রকারান্তরে সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নিয়েছিলেন। দলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীদের অনেকে সংস্কার আনতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু এখন কোণঠাসা হয়ে পড়েছেন সংস্কারপন্থিরা। সরকারপন্থি ‘দালাল’ হিসাবে কেউ কেউ এদের নিন্দা করতে কসুর করছেন না। দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংস্কার আনতে চাওয়াটাই এখন তাদের অপরাধ বলে গণ্য হচ্ছে। বিষয়টি সকলের নিকট দুর্বোধ্য মনে হচ্ছে। কারণ সংস্কার তো গণতন্ত্রকামীদের গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠার জন্য।

সংস্কারের যে অঙ্গীকার নিয়ে জরুরি অবস্থার তত্ত্বাবধায়ক সরকার যাত্রা করেছিলেন, তা কিন্তু ছিলো সবার এবং সময়েরই দাবি। আমাদের দেশে কালে কালে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অব্যাহত চর্চার মধ্য দিয়ে যে রাজনৈতিক ধারা পরিপুষ্ট হয়ে উঠেছে, তা না গণতান্ত্রিক, না শুভবোধসম্পন্ন। আচরিত অপরাজনীতির মধ্য দিয়ে এখানে গণতন্ত্র বিকাশের পথ পায়নি, পার্লামেন্ট হয়ে উঠতে পারেনি শক্তিশালী ও প্রাণবন্ত। ভ্রান্ত রাজনীতির কারণে গণতন্ত্র বৃক্ষটিকে ছেঁটেছুটে বনসাই তথা বন্ধ্যা বানিয়ে রাখা হয়েছে, যাতে এটি বাড়তে না পারে। কাজেই গণতন্ত্রের পোশাকপরা ভেতরে গণতন্ত্রবিরোধী যে রাজনীতি তার গুণগত পরিবর্তন তো অত্যাবশ্যকীয়। জাতীয় জীবনে বারে বারে রাজনৈতিক বিপর্যয় নেমে আসুক আর ‘ওয়ান ইলেভেনের’ মত ঘটনা ঘটুক তা তো নিশ্চয়ই কারো কাম্য নয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×