somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সমঝোতাতেই বর্তমান সংকট উত্তরণ সম্ভব

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ জ্বলছে; মানুষ পুড়ছে। আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছে নিরীহ মানুষরা। নিত্যদিন হাড়ভাঙা শ্রমের বিনিময়ে যারা রোজগার করে সংসার চালায় তাদের পেটে ভাত নেই। স্বপ্ন নিয়ে রবিশস্য ফলানো কৃষক মাথায় হাত দিয়ে বসে পড়েছে। এবার শ্রীলংকায় চাল রফতানি করা হয়েছে, অথচ টানা অবরোধের কারণে কাজ না থাকায় অনেক পরিবহন শ্রমিকের ঘরে চাল নেই। পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার পাশাপাশি অশান্তির আগুনে পুড়ছে মানুষের মন। এ ক’দিনে শিশু-নারীসহ ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছে। ৯শ’ বাস-ট্রাকে অগ্নিসংযোগ আর ভাঙচুর হয়েছে। টাকার হিসেবে ক্ষতি ব্যাপক। ১৪ লাখএস এস সি পরীক্ষার্থীর শিক্ষা জীবন শঙ্কায়। কলকাতার কবি সুভাষ মুখোপাধ্যায় কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে লিখেছিলেন, ‘যুদ্ধ মানে যুদ্ধ যুদ্ধ খেলা/ যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা’। দেশে দুদলের মুখোমুখি অবস্থান এই পঙক্তির যেন বাস্তব রুপায়ন। দেশে একের পর এক যেসব ঘটনা ঘটছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে, আমরা বড় ধরনের একটা দুর্যোগের দিকে এগুচ্ছি। যাকে সোশ্যাল ডিজঅরগানাইজেশন ডিউ টু পলিটিক্যাল ফ্রিকশন বলা যায়। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার কারণে বড় ধরনের সামাজিক অরাজকতা তৈরি হওয়া।এই রাজনৈতিক সংকটের সুযোগ নিতে পারে সন্ত্রাসী গোষ্ঠী।এরপরও বরফ গলছে না দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির। এত কিছুর পরও নিজ অবস্থান থেকে একচুলও নড়ছে না কেউ।কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সমঝোতাতেই এ পরিস্থিতির শেষ হতে পারে বলে আমরা মনে করি। এ সংকট সমাধান প্রশাসনিকভাবে হবে না। করতে হবে রাজনৈতিকভাবে। অবশ্যই ছাড় ও সমঝোতা করতে হবে। আমরা মনে করি সরকারই সবচেয়ে বড় ভুমিকা নিতে পারে বর্তমান সংকট উত্তরণ করতে। কারণ সরকারের আছে ক্ষমতা। ক্ষমতার সঙ্গে সদিচ্ছা যোগ করলেই সংকট সমাধান অনেকটাই সম্ভবপর। সেইসাথে বি এন পি কেও সহিংসতা এড়িয়ে যেতে হবে। বি এন পি সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে বেছে নিতে হবে হরতাল, অবরোধের বিকল্প অহিংস আন্দোলনের পথ। আমরা অবিলম্বে এই সংকট থেকে উত্তরণের যে কোনও শান্তিপূর্ণ পথ খুঁজতে সরকার ও বিরোধী দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি।একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল এবং কোনও অবস্থাতেই মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে।
-আরজু আহমাদ
প্রেসিডেন্ট
ইচ্ছেপুরণ ফাউন্‌ডেশন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×