somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের গল্প

০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ক্রনিক লিভার ডিজিজে ভুগছি অনেকদিন ধরে। ক্রমেই জীবন বিষময় লাগছিল। কেনও জানি আনন্দ জীবন থেকে হারিয়ে গেছে।বেঁচে থাকবার আগ্রহ হারিয়ে ফেলছিলাম, ক্রমে ক্রমে মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করছিলাম। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে একজন মানুষ বেঁচে থাকার আগ্রহ পায় তখনই যখন তার জীবন অর্থপূর্ণ (meaningful life) হয়। জীবনে আনন্দ ও সন্তুষ্টি থাকলে এমনিতেই বেঁচে থাকার প্রেরণা জন্মে। যারা নিজেদের জীবন নিয়ে হতাশা ও অবসাদে ভোগেন তারাই বেঁচে থাকার প্রেরণা হারিয়ে ফেলেন। আর তখন তারা নিজের জীবন নিয়ে আত্মঘাতী কার্যকলাপ করতে তৎপর হয়ে ওঠেন।তাই সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হলে জীবনটাকে অর্থবহ করে তোলাটা জরুরী। আমি অবশ্য আত্মঘাতী কোনও সিদ্ধান্ত গ্রহণ করি নি, সে অবশ্য ধর্মের জন্যই। ধৈর্য ধরেছি, কিন্তু মৃত্যুর প্রস্তুতিও নিয়েছি, ক্রমে ক্রমে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছিলাম। এ মুহূর্তে আমার প্রেরণা দরকার ছিল, বেঁচে থকবার প্রেরণা। যেটা নিজের অজান্তেই Kazi Shahid Shawkat স্যার জুগিয়েছিলেন , তিনি আমাকে বলেছিলেন, " আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে দেশের জন্য। কারণ আমি মারা গেলে ক্ষতিটা হবে এ জাতির, এ দেশ হারাবে তার ভবিষ্যত কাণ্ডারিকে।" স্যার হয়ত একটু বেশি বলেছিলেন, কিন্তু এ বেশি বলা আমার বেঁচে থাকার ভিত রচনা করেছে, প্রেরণা জুগিয়েছে। বেঁচে থাকার প্রত্যাশা আরও ঘনীভূত হয়েছে Himon Thakur, Jadidul Islam Rishad এই দুই বন্ধুর ভালোবাসায়। সেদিন যখন রিশাদকে বলেছিলাম ডাক্তার বলেছেন ," আমি আর বেশিদিন বাঁচব না।" তখন ওর বিমর্ষ মুখের চেয়ে থাকা আমাকে আবার চিৎকার করে বলেছিল , "তোমাকে বাঁচতে হবে।"
পান্থ আজাদ আমার বেঁচে থাকবার প্রেরণার আরও এক মজবুত ভিতের নাম। ওর কাছে লিখা আমার প্রত্যেকটা চিঠি, প্রত্যেকটা ম্যাসেজ কিংবা ওর এই আমার জীবনে বন্ধুত্বের মালা নিয়ে হটাত আগমন আর প্রস্থান কেনও জানি না দুটোই আমাকে আরও বাঁচতে বলেছে। ওর মাকে যখন মা বলে ডাকি তখন মনে হয় আমি অনেক সমৃদ্ধ , আমার দুটো মা, যার দুটো মা তার ভালোবাসার অভাব নেই। তাই আমার বেঁচে থাকতে হবে। ইচ্ছেপূরণ ফাউন্ডেশন আমার বেঁচে থাকবার ইচ্ছেকে আরও শক্ত করেছে। কোন ভালো কাজের ভালো ফলাফল আপনাকে সব সময়ই বেঁচে থাকার প্রেরণা যোগাবে। তাই যত বেশী সম্ভব নিজেকে ভালো কাজে সম্পৃক্ত করুন। হতে পারে সেটা কোন সামাজিক সহযোগিতা মূলক কাজ, কোন পরিবেশ উন্নয়ণ মূলক কাজ, কোন ধর্মীয় কাজ অথবা কোন সেবা দানমূলক কাজ। এক কথায় যা আপনাকে আনন্দ দেয় আপনাকে নতুন করে বাঁচতে শেখায় আপনি তাই করুন।
একজন অবহেলিত মানুষকে সাহায্য করা থেকেও আপনি বাঁচার প্রেরণা পেতে পারেন। তাই আশেপাশের সব কিছু থেকে আনন্দ আর তৃপ্তি লাভ করতে সচেষ্ট হোন, দেখবেন বেঁচে থাকার প্রেরণা (inspired to live) আপনা আপনি আপনার মধ্যে জন্ম নিচ্ছে। সেটা আমার মাঝেও নিয়েছে। কিন্তু সব ইচ্ছে পূর্ণ হয় না।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×