somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতাসীনদের অন্তর্দ্বন্দ্ব ও করণীয়।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস ঐতিহ্যের সূতিকাগার ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে স্থিতিশীল জনপদগুলোর একটি। এ অঞ্চলের মানুষ বরাবর শান্তিপ্রিয়। এ অঞ্চলে হানাহানি খুনোখুনি দেশের অন্য যে কোনও জনপদের চেয়ে তুলনামূলক অনেক কম। আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রশংসাযোগ্য। কিন্তু সম্প্রতি কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘটে চলছে অস্থিতিশীলতা। বলার অপেক্ষা রাখে না এটা ঘটে চলছে ক্ষমতাসীন দলের মধ্যেই। পত্রিকার পাতা খুললেই ময়মনসিংহের যে খবর চোখে পড়ে তা হচ্ছে আওয়ামিলিগের দুগ্রুপের সংঘর্ষে আহত কিংবা গুলিবিদ্ধ এতজন। শুধু ময়মনসিংহে নয় পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীনদের আধিপত্য বিস্তারের লড়াই নতুন নয়। বড় সব রাজনৈতিক দলের চরিত্র একইরকম। সম্প্রতি তা যেনও লাঘামহীন হয়ে গেছে। আধিপত্য প্রতিষ্ঠার এ লড়াই নেতা থেকে কর্মী- সব পর্যায়েই। দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসছে। বাড়ছে হানাহানি। এক পক্ষ চড়াও হচ্ছে আরেক পক্ষের ওপর। দলের ঐক্যে ফাটল ধরছে। সব মিলিয়ে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। এরকম চলতে থাকলে ক্ষমতাসীন দল হয়েও আওয়ামী লীগ যে নিয়ন্ত্রণহীন একটি সংগঠনে পরিণত হবে তা বলাটা মোটেও অত্যুক্তি হবে না। দলের নেতা-কর্মীদের আচরণে স্পষ্ট হচ্ছে স্বেচ্ছাচার। দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য যা সুখকর নয়। মানুষের কাছে এতে দলের ইমেজ যেমন নষ্ট হচ্ছে, তেমনি রাজনীতি সম্পর্কে এক ধরনের খারাপ ধারণা জন্ম নিচ্ছে জনমনে। দলের সহযোগী সংগঠনগুলোও যেনও অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেনও মূল দলের কোনো নিয়ন্ত্রণই এই সংগঠনগুলোর ওপর নেই। সহযোগী সংগঠনের পাশাপাশি মূল দলেও রয়েছে নানা উপদল। এসব উপদলের কারণে দেশের বিভিন্ন স্থানে হানাহানি বাড়ছে। খুনোখুনির ঘটনাও ঘটছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ফেরানো না গেলে এই হানাহানি বন্ধ করা যাবে না।
রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার যেদিন থেকে বেড়েছে, সেদিন থেকেই রাজনীতির গুণগত মানের পতন শুরু হয়েছে। আজকের দিনে পেশি ও পুঁজি রাজনীতির নিয়ন্ত্রক হয়েছে। এ প্রবণতা দেশের জন্য ক্ষতিকর। মানুষ রাজনীতির ওপর থেকে আস্থা হারালে যে শূন্যতার সৃষ্টি হবে, তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। তাছাড়া অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে পড়বে। মূলত দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পূর্ব শর্ত স্থিতিশীল রাজনীতি। রাজনৈতিক পরিস্থিতি এহেন অবস্থায় থাকলে সরকার কখনোই ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারবে না। দেশের কল্যাণের জন্য ক্ষমতাসীন দলকে তাই মানসম্মত রাজনীতির পথে ফিরতে হবে। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলের হাই কমান্ডকে এ দিকে নজর ফেরাতে হবে। সম্প্রতি ময়মনসিংহে যা ঘটছে তা নিয়ে এ অঞ্চলের সাধারণ মানুষ ক্ষুব্ধ। যা সরকারের উপর জনসমর্থন ও সধারণ মানুষের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। আওয়ামীলীগের এই অভ্যন্তরীণ কোন্দল তাদের নিজেদের কথা ভেবেই দমন করতে হবে কঠোর হাতে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এ নীতির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বিচারের আওতায় আনতে হবে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টিকারীদের। আর যা হবে সুশাসন নিশ্চিত করার প্রথম ও সব থেকে শক্তিশালী ধাপ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×