জন্মাবার পর পৃথিবীতে আমার প্রথম হাঁটতে শেখা তোমার আঙ্গুল ধরেই। সেদিনকার সেই ছোট্ট আমি আজ অনেক বড় হয়েছি। হেঁটেছি-চলেছি শত সহস্র মাইল পথ। জীবনের এই পথ চলায় যত বিচিত্র পরিস্থিতির মুখোমুখি হয়েছি তার সবটা মোকাবেলা করেছি তোমারই দেওয়া শিক্ষার আলোকে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য, জীবন পথে চলবার জন্য প্রয়োজন হয় একটা মাপকাঠির, একটা আদর্শের। বাবা, তুমি আমার সেই আদর্শ। তোমার দেওয়া শিক্ষা আমার জীবন পথের পাথেয়। বাবা আমাকে প্রকৃত মানুষ করে গড়ে তোলবার যে নিরন্তন প্রচেষ্টা তুমি সারাজীবন করে গেছো, জানি না আমি তার কতোটা বাস্তবায়ন আমি নিজের জীবনে করতে পেরেছি? কিন্তু যেটুকু পেরেছি তার সবটাই তোমার অবদান। তোমার মত মানুষ গড়ার নিপুণ কারিগরের শৈল্পিক ছোঁয়ায় আজ আমি নিজেকে ‘মানুষ’ বলে পরিচিয় দিতে পারছি। খুব ছোট একটা চাকুরি করেও তুমি কখনো শুধু পরিবারের মানুষগুলোর দুমুঠো খাদ্য যোগানোর চিন্তার নিগড়ে নিজেকে বন্ধি করে রাখো নি। বরং আমাদের সবার পূর্ণ মানসিক বিকাশ নিশ্চিত করেছো, নৈতিক গুণ অর্জন করিয়েছ। বাবা আজ তুমি বয়সের ভারে নুব্জ্য। রোড এক্সিডেন্টে তোমার কর্মময় দুটো পা হারিয়েছ। আজীবন এই দুটো সচল পা আজ বিশ্রাম নিয়েছে। বাবা আমি অবাক হয়ে দেখছি, কী বিস্ময় জাগানিয়া ধৈর্য শক্তি তোমার। এখনও তুমি মনক্ষুণ্ণ নও। বাবা আমি জানি হুইল চেয়ারে বসে এখন তুমি স্বপ্ন দেখো তুমি আমার পায়ে ভর করে হাঁটছো। বাবা আজ আমি প্রতিষ্ঠিত। তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমি ডাক্তার হয়েছি। তোমার দুটো হারানো পায়ের শক্তি হুইল চেয়ারে বসে দেখা তোমার স্বপ্নের মত অলৌকিকভাবে আমার পায়ে এসে ভর করেছে। যদি তা না করত হয়ত সমাজসেবার এই গুরদায়িত্ব পালনে আমি হিমশিম খেতাম। বাবা তোমায় ধন্যবাদ। তোমায় জানাই অফুরান কৃতজ্ঞতা। বাবা দিবসের অগুণতি শুভেচ্ছা আর হৃদয়ের সঞ্চিত সবটুকু ভালোবাসা ও শ্রদ্ধা।
বাবা যা বলা হয় নি
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।