শিবির কর্মীদের হাতে নিজামী ও মুজাহিদ প্রহৃত, দৌড়ে পালিয়েছেন কাদের মোল্লা!
০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ দুপুর দেড়টায় মগবাজার আলফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের একদল কর্মীর হাতে নাজেহাল হয়েছেন জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। উচ্ছৃংখল যুবকদের হাতে প্রহৃত হয়েছেন আরেক নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ঘটনার সময় তারা অন্যতম নেতা কাদের মোল্লাকে ধাওয়া করে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় বর্তমান সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ মোকাবেলা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটি সভা আহবান করা হয়। সেখানে কওমী মাদ্রাসা নিয়ে সরকার বিরোধী জঙ্গী আন্দোলনের সুপারিশ করেন জনাব নিজামী। এইসময় তরুণ জামাত নেতা ও সাংসদ হামিদুর রহমান আজাদ প্রবীন নেতাদের বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনেন বক্তব্য দেন। তার বক্তৃতায় উত্তেজিত হয়ে জনাব মুজাহিদ তাকে চড় মারেন বলে জানিয়েছে সূত্র। এরপরই সভায় শিবির কর্মীদের একাংশ উত্তেজিত হয়ে জনাব মুজাহিদের উপর চড়াও হন। তাদের থামাতে গিয়ে নাজেহাল হন জামাতের আমির জনাব নিজামী। এসময় উত্তেজিত যুবকদের ধাওয়া খেয়ে জনাব কাদের মোল্লা উর্ধ্বশ্বাসে পালিয়ে যান বলে জানা যায়।
ঘটনার পর নিজামী ও মুজাহিদকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক শ্রুশ্রূষা দেওয়া হয়। এ ব্যাপারে জামাতে ইসলামী নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান। তবে ইসলামী ছাত্র শিবিরের নেতারা ঘটনা পুরাপুরি অস্বীকার না করলেও এ নিয়ে লেখালেখি না করে চেপে যেতে অনুরোধ করেন।
সূত্রঃ আমারদেশ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন