রাজস্বাক্ষী
২১ শে জুলাই, ২০০৭ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুন করেছি আকাশ কুসুম
খুন করেছি রাত্রি
খুন করেছি ভাবনাগুলো
আলোর পথযাত্রী
খুন করেছি সাদা কপত
খুন করেছি যুদ্ধ
খুন করেছি শান্তির দূত
উপড়েছি সবশুদ্ধ
খুন করেছি হিং টিং ছট্
খুন করেছি রক্ত
খুন করেছি প্রশ্ন সেসব
যা কিছু সব শক্ত
খুন করেছি সঙ্গী সাথী
খুন করেছি একলাকেও
খুন করেছি হারিয়ে যাওয়া
সঙ্গদোষের ভাবনাকেও
খুন করেছি মিছিল হাঁটা
খুন করেছি পোষ্টার
খুন করেছি পায়ে পায়ে
ব্রিগ্রেড গ্রাউন্ড দোষটার
খুন করেছি শক্তি সুনীল
খুন করেছি পদ্য
খুন করেছি রবীন্দ্রনাথ
সন্দীপনের গদ্য
খুন করেছি রঙ তুলি সব
খুন করেছি ক্যানভাস
খুন করেছি একলা ঘরে
একটু থাকার অভ্যাস
খুন করেছি ঘুঁড়ি লাটাই
খুন করেছি মাঠঘাট
খুন করেছি মাঞ্জা সুতোয়
প্যাঁচ লাগানোর আঁটঘাট
খুন করেছি সত্যি কথা
খুন করেছি চিত্কার
খুন করেছি স্বপ্ন দেখা
আপোষবিহীন দিককার
খুন করেছি যা আছে সব
খুন করেছি আপনা
খুন করেছি খুনি হওয়া
সৌখিনতার ভাবনা
খুন করেছি চারটি দেয়াল
খুন করেছি কিচ্ছা
খুন করেছি নতুন করে
খুন করারও ইচ্ছা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৭ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন