somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে সে নিয়েছিল নীল

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে সে নিয়েছিল নীল জোছনায়,
নক্ষত্রের আশীর্বাদ প্লাবিত ঢেউয়ে,
পবিত্র স্নান সেরে উঠে আসলেও,
অনুভূতির চিক চিক চিবুকে কেমন ,
আদিম এক নোনতা স্বাদ জেগে থাকে।
আকাশের তারা কত আছে চোখ মেলে,
গুনে দেখবার জন্য বেঁচে নেই কোন চারন কবি,
রাজকন্যেরা সব সোনার খাঁচায় ঝাড়বাতি জ্বালে সাঁঝকালে।
একজন দিয়েছিল নির্দেশ উত্তাল আনন্দযজ্ঞের,
মানবীয় সুর জাদুর বাসনা মন্দিরের দ্বারে,
ভীরু আগ্রাসি পায়ে দাঁড়িয়ে ছিলাম পূজারী আনাড়ী।
পথে বৃষ্টি ছিল, হাতে ছিল শুধু সোনালুর ঝুরি।
রক্ত কান্তল কৃষ্ণচূড়া নেইনি বলে,
ফিরিয়ে দেয়নি দ্বাররক্ষী কেন জানি,
নবীন ছিলাম বলেই বোধহয়!
তখন আর কে জানত,
হৃদয়ের গোধূলী রাঙ্গা সিঁদুর ছাড়া যে
এ দেবী রাখেনি মন কোন মন্দিরে।

আমাকে সে নিয়েছিল নীল অরন্যে,
মহাকালের বেদনা অভিষিক্ত আলিঙ্গনে ,
তবুও ধেয়ে এসেছিল হিমেল তুষারযুগ,
অনন্তর মৃত্যুর মত শুভ্রতার কোল ঘেঁষে,
এমন করেই জাগতো কামনা আদিম যুগলের,
তখন কে শেখাত শ্লোক হৃদয় বিনিময়ের?
তখন কে ধরেছিল দাঁড়িপাল্লা পাপ-পূন্যের?
গুহার চিত্রলিপির প্রানের কানে বাজে,
আলো ছায়া শক্তিমান শীৎকার ঝঙ্কার,
আকাঙ্খা পাত্রের কামনাবতী দলের জীবনপাত্রে,
প্রথিত হত পবিত্র সেইসব স্বপ্নবান আলোকবীজ,
তখন কে বানাত নিয়ম মধু বিনিময়ের?
তখন কে শেখাত পাঠ অনুতাপ শাস্ত্রের?


আমাকে সে নিয়েছিল নীল জলে,
বৃক্ষের সবুজ আল্পনার ইন্দ্রজাল নৈঃশব্দে,
যাযাবর পথিকের জন্য পথের নিবিড় অপেক্ষায়,
ধারে ধারে ঘাসফুল আর প্রাচীনের ছায়া সাজালেও,
পথের বুক জুড়ে থেকে যায় ধূলি ধূলি প্রান্তর।
কিছু শিকড় সঞ্চারী স্বপ্ন, পাখিদের সাথে সন্ধি পাতিয়ে,
পাড়ি দেয় দূরতম অস্তাচলের সীমানা,
কেউ কেউ ছড়িয়ে পরে বাতাসে,
ফুলেদের সাথে ভ্রমরের প্রনয় প্রবাহে,
পারিজাত পাল্কিতে করে বধূবাড়ী যায় সোনাবীজ।
পাহাড়চূড়ায় চড়ে বসে কিছু সবুজ,
টিলায়, উপত্যকায় আর নিরস পাথরের খাঁজে খাঁজে,
জাগিয়ে তোলে জীবনের মাতাল বিপ্লব।
সমুদ্রের কিছু জলকণা নিকষ অভিমানে ডুব দেয় অতলে,
যেখানে এমনকি সূর্যেরও নেই স্পর্শের অধিকার।
প্রেমে উত্তাল আবেগে আকাশচারী হয় কিছু মেঘ,
দূর দ্বীপবাসিনী দয়িতার বিচ্ছেদে সাথী হয় বাসনাদূত।
কিছু জল বয়ে চলে অবিরল,-
মন তার শঙ্খিনী থেকে যাবে সব জনমে!

আমাকে সে নিয়েছিল আগুনের নীল রাত্রিতে,
উৎসব মদিরায় ঢুলু ঢুলু সময়ের আত্মা ভর করে,
জনপথ ও জনপদের অলিতে গলিতে, জানালায়, কার্নিশে,
এক একটি প্রান সুরভিত ফুলের আনন্দে চোখ মেললেও,
সন্ধ্যার নিষ্পত্তিতে কিছু মুখের কাজল ধুয়ে যায় জলে,
কিছু জামার হাতা ভিজে যায় ছেলেবেলার মত অলক্ষ্যে!
বুকের মধ্যে বেজে চলে এখনও সেই রাতভর আদিবাসী ঢাক,
চারদিকে সতেজতা জাগানিয়া ফসলের পাহাড়ী ঢেউ,
সভ্যতার অস্তিত্ব জানানোর মত নেই একটিও মানুষ সচেতন,
তারাগুলো সেই রাতের মতই এখনও মিটি মিটি দেখে যায়,
এরকম এক রাতের জন্য মরেছিল এক ডানাভাঙ্গা পাখি,
কিন্তু তার কোন দুঃখ ছিল না, ফিনিক্স হতে চায়নি সে কখনও,
শুধু যদি সে বুঝে নিত পাখিটার বুকে ছিল অচেনা অরণ্যের ঝড়,
শুধু যদি জেনে যেত সে একটিবারের জন্যে হলেও,
ভালোবাসা ছিল খুব পাখিটার ছোট বুকে অপলক টলমল ।



**** ইন্টারনেট সংযোগ নাই, বড় কষ্টে আছি। :( অনেকে অনেক সুন্দর সুন্দর লেখা দিচ্ছে, ঠিকমত পড়াও হচ্ছে না! কবিতা পোস্ট দেওয়া হচ্ছেনা, এই দুঃখে কবিতাও লেখা হইতেসে না। :( গতকিছুদিন একটা লাইন খুব যন্ত্রনা দিচ্ছিল- 'আমাকে সে নিয়েছিল ... ' । লিখতে লিখতে বিশাল হয়ে গেল, তাই থামিয়ে পোস্ট দিয়ে দিচ্ছি, না হলে আরও অতিকায় হয়ে যাবে, তখন হয়ত আমার নিজেরই আর পড়তে ইচ্ছে করবে না ! বিলম্বিত প্রতিমন্তব্যের জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। ভালোবাসা রইলো সবার জন্য! :)
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×