somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে আমরা এগিয়ে যাবো কিভাবে ?

১০ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষা দিয়েছেন ২০০৯ সালের ২১ জুলাই। আট মাসেরও বেশি সময় কেটে গেলেও ফলাফল প্রকাশ হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা।
শুধু ওই শিক্ষাবর্ষ নয়, আইন বিভাগের আরও দুটি শিক্ষাবর্ষেরও ফলাফল আটকে আছে দীর্ঘদিন ধরে। ফলাফল ঝুলে থাকায় সব ধরনের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে পারেননি ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে শিক্ষকেরা পরীক্ষার খাতা দেখতে দেরি করছেন। এ কারণেই আটকে আছে ফলাফল।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক সুমাইয়া খায়েরও এ অভিযোগ স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, যত দ্রুত সম্ভব ফলাফল দেওয়ার কথা থাকলেও অনেক শিক্ষক খাতা দেখতে দেরি করেন। এ কারণে ফলাফল দিতে দেরি হয়। শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, শিক্ষকেরা প্রতিটি ক্ষেত্রেই ব্যক্তিগত সমস্যার কথা বলেন। বাইরের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার কারণেও এটা ঘটতে পারে।
২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভাগ থেকে আগামী ৩ জুলাই তৃতীয় বর্ষ সমাপনী পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। অথচ এখনো দ্বিতীয় বর্ষের ফলাফল দেওয়া হয়নি। ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে তাঁদের সমস্যা হচ্ছে। এ ছাড়া কোন বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে হবে, তাও জানা যাচ্ছে না।
শিক্ষার্থীরা জানান, এ সমস্যা আরও দুটি শিক্ষাবর্ষেও আছে। ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করেছেন গত বছরের ৫ আগস্ট। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষা শেষ হয় ওই বছরে জুলাই মাসে।
ফলাফল দিতে বিলম্ব হওয়ায় বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষর্থীরা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা দ্রুত ফলাফল প্রকাশ করতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষার্থীরা জানান, এ বছরের ২৬ ফেব্রুয়ারি বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা সব ধরনের প্রস্তুতি নেন। বিভাগের চেয়ারম্যানও তাঁদের ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল দেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাস অনুযায়ী তাঁরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আড়াই হাজার টাকা দিয়ে ফরম কেনেন। কিন্তু আট মাস কেটে গেলেও ফলাফল না পাওয়ায় তাঁরা পরীক্ষা দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘কিছু কিছু শিক্ষার্থীর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষার ফলাফল আটকে থাকায় এ ধরনের সমস্যা হচ্ছে বলে বিভাগীয় কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে।’ শিক্ষকেরা বাইরে ক্লাস নেওয়ার কারণে ফলাফল প্রকাশে দেরি হচ্ছে—শিক্ষার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, এ ব্যাপারে অনুসন্ধান করা হবে। যদি অভিযোগ সত্য হয়, তাহলে তাঁদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

উৎস : প্রথম আলো
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×