আমার একটা মজার গল্প আছে
মজাটা তো এই গল্পটা নেই সাথে,
জামার পকেটে গল্পতা ছিল গোঁজা,
একদিন গেল ধোপার বাড়ি সোজা
এখন দেখছি গল্পটা ফুটে আছে
সিঁড়ির নিচে কাগজ ফুলের গাছে…
সকাল বেলা একটু মিস্টি গন্ধ
দুপুর রোদে তার একটু খানি ছায়া
তাতেই লেগে যায় কিসের ধন্ধ
মনের কোনে কিসের যেন মায়া
গল্পটা তো থাকে আমারি সাথে
সিঁড়ির নিচে কাগজ ফুলের গাছে…
হতে চেয়েছি কত রোদ্দুর
কখনো বা রোদের বুকে ছায়া
হতে চেয়েছি কত আমি পাখি
মেলতে নিজের মনেরই ডানা…
হতে চেয়েছি কত পাহাড়
তুলতে ওই আকাশ পানে মাথা
আসলে তো আছি আমি ফুটে
সিঁড়ির নিচে কাগজ ফুলের গাছে…
শুনতে কি চাও এসো আমার সাথে
যাব নিয়ে তোমায় সিঁড়ির নিচে…
সেথায় তুমিও ফুটে রইবে …
সিঁড়ির নিচে আমারি সাথে…
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


