দুর্ভাগ্য-নিয়ে যাবে মৃত্যু আমাদের,
ভাগ্য-সে তো কিছুই নয়,ও সাজানো ভবিষত্যে,
বন ফুলের ছড়ানো কাঁটায়-ছিঁড়ে ফেল হ্রদয় আমার,
থাকে না কান্না যেন লুকোনো কোথাও শরীরে-আবার।
০০০০০০
দিনের আলো কি রাতের আঁধার-
মরুভূমিতেই করি বাস,
নিবাস আমার বেহেশত ছড়ানো আকাশ,
শরীরের ব্যাথায়,কি জ্বরের বিকারে,
নেই কোন অবকাশ।
০০০০০০
ভালবাসার মনটা আর যে ভালবাসে-দুজনাই তো এক,
শুরু যেখানে এক-শেষটা যেখানে আরেক,
মন আমার-লুকোনো প্রেমিকায়,
বোনা তাঁতে কাপড়ের সুতো-আমরা যে একে অন্যের।
০০০০০০
বলেছ তুমি-ছুটে যায় মানুষের মন,শুধু পাপের পথে,
জানা কি তোমার,সবটুকুর শুরু তো দেখার চোখে,
হতো না দেখা-যদি ঐ মায়াবী মুখের,
মনটা তো আমার থেকেই যেত পবিত্র সুরে।
০০০০০০
পাহাড়ী ফুলটার বয়স দিন সাতেক,
নদীতে ভেসে যাওয়া ফুলটাও সাতের বেশী নয়,
আমি কেঁদে যাব শহর থেকে শহরে,
লাল চোখের বিশ্বাসটাও আমার-যে দিন সাতের।
০০০০০
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



