এখন আমি নজরুলের কয়েকটি কবিতার লাইন বলব
১. গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব কালে সব দেশে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
২. গাহি সাম্যের গান,
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধাঁ ব্যবধান।
যেখানে মিলেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান।
কে তুমি?
পার্সী ইহুদী জৈন সাওঁতাল ভীল গারো,
কনফুসিয়াস চার্বাক চেলা বলে যাও বলো আরো।
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।
৩. মোরা এক বৃ›েত দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তাহার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ।
৪. হিন্দু মুসলমান দুটি ভাই ভারতের দুই আখিঁ তারা,
এক বাগানের দুটি তরু দেবদারু আর কদম চারা।
৫. মোরা একই পিন্ডের দড়ি,
কেউ বলে আল্লাহ রাসুল, কেউ বলে হরি।
৬. বন্ধু বলিনি ঝুট,
এইখানে আসি লুঠাইয়া পড়ে সকল রাজমুকুট।
এই হৃদয়েই সেই নীলাচল মথুরা কাশি বৃন্দাবন
বুদ্ধগয়া এ জেরুজালেম এ মদিনা এ কাবা ভবন,
মসজিদ এই মন্দির এই গীর্জা এই হৃদয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


