somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি রাজনৈতিক কৌতুক

২১ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১.
রাজনৈতিক নেতা পার্টির সভায় যোগ দিতে এসেই টেবিলের ওপর একটা চিরকুট পেলেন, তাতে লেখা—গাধা!
সভার বক্তৃতা দেবার সময় তিনি কথাটা ঘুরিয়ে বললেন, ‘এমন অনেক উদাহরণ আছে—মানুষ চিঠি লিখে তার তলায় নিজের নাম সই করতে ভুলে যায়। কিন্তু আজ আমি একটা নতুন জিনিস দেখলাম। এখানে এসে আমি একটা চিঠি পেলাম, তাতে লেখক নিজের নাম স্বাক্ষর করেছেন কিন্তু আসল চিঠিটাই লিখতে ভুলে গেছেন।

২.
এক সন্ত্রাসী নেতা হঠাৎ করে রাজনীতিতে ঢুকে গেল। সে মিটিং ডাকল এক জায়গায়। অল্প কিছু লোকজন হলো। ধরা যাক ১০০ জন শ্রোতা।

বক্তৃতার একপর্যায়ে হঠাৎ একটা বোমা ফাটলো! ভয়ে ৫০ জনই ভেগে গেল। সন্ত্রাসী নেতা চিৎকার করে উঠল-
‘বোমা ফাটিয়ে অস্ত্র দেখিয়ে আমাকে ভয় পাওয়ানো যাবে না। অস্ত্র আমার কাছেও আছে!’ বলে পকেট থেকে পিস্তল বের করে দু রাউন্ড গুলি করল। এবার বাকি ৫০ জনও ভেগে গেল!

৩.
একলোক প্রতিদিন বারে যায় মদ খেতে। তবে খাওয়া শুরু করার আগে দেশের কুখ্যাত এক রাজনীতিবিদের ছবি সামনে রেখে পেগের পর পেগ খেতে থাকে।
তো একদিন বারের ওয়েটার কৌতূহলী হয়ে জানতে চাইল, ‘স্যার প্রতিদিন ঐ লোকটার ছবি সামনে রেখে পান করেন কেন?’
‘যখন ঐ বাজে লোকটাকে ফেরেস্তা মনে হতে থাকে তখনই বুঝে যাই আমার নেশা হয়েছে আর খাওয়া ঠিক না?’

৪.
হরতালের দিন দেখা গেল হরতাল ডাকা এক ছোটখাটো নেতা ঘরে দিবানিদ্রা দিচ্ছে। তার দাদা এ দৃশ্য দেখে ছি ছি করে উঠলেন।
‘এই তোদের রাজনীতির ছিরি? হরতাল ডেকে ঘরে ঘুমাচ্ছিস? রাজনীতি করতাম আমরা... সেই সময় জীবনটা তো জেলে জেলেই কাটিয়ে দিলাম...’
‘জেলে বসে কী করতে তখন?’
‘কী আর করব, ঘুমাতাম।’
‘আমিও তো ঘুমাচ্ছি’... বলে ফের শুয়ে নাক ডাকতে লাগল।

৫.
এক বয়স্ক লোক আর তরুণ কথা বলছে—
‘কী করছ আজকাল?’
‘জি, সৎ রাজনীতি করার চেষ্টা করছি।’
‘ভালো। তুমি শাইন করবে।’
‘কিভাবে বুঝলেন?’
‘কারণ এ লাইনে সম্ভবত তোমার কোনো প্রতিযোগী নেই!’

৬.
দুই গবেষক কথা বলছেন—
‘আপনার কি ধারণা? এই পৃথিবীতে বিশ্বজুড়ে কখনো দুর্ভিক্ষ হতে পারে?’
‘অবশ্যই।’
‘সেটা কবে?’
‘যেদিন চীনারা কাঠি ছেড়ে হাত দিয়ে খেতে শুরু করবে।’

৭.
‘কী ব্যাপার, আগের সরকারের আমলে তো খুব কলমবাজি করলে! এখন চুপচাপ বিষয় কী? নাকি ডিগবাজি দেয়ার চিন্তা-ভাবনা করছ?’
‘ডিগবাজি আমরা দেব না আফটার অল আমরা বুদ্ধিজীবী... ডিগবাজি দেবে আমাদের কলম!’

৮.
‘একজন রাজনীতিবিদকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করলে কী শাস্তি হতে পারে?’
‘সেক্ষেত্রে সমুদ্র আইনে শাস্তি হতে পারে।’
‘কী রকম?’
‘সমুদ্রের পানি দূষিত করে পরিবেশ দূষণের দায়ে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে!’

৯.
এক ব্যবসায়ী তাঁর দাঁত তোলার জন্য গেলেন চীনে। ডেন্টিস্ট জানাল, প্রতি দাঁত তোলার খরচ পাঁচশ টাকা।
ব্যবসায়ী বললেন, ‘এত কেন, আমাদের দেশে তো দশ টাকা দিলেই দাঁত তুলে দেয়।’
ডেন্টিস্ট বললেন, ‘আমাদের দেশে দাঁত তোলা অনেক কঠিন কাজ। দাঁত আমরা কান দিয়ে তুলি।’
‘কান দিয়ে কেন?’
‘আমাদের দেশে মুখ খোলা নিষেধ। বেআইনি।’

১০.
শিক্ষক ক্লাসে সবাইকে চার লাইনের একটা কবিতা দশবার লিখতে দিলেন। সবাই লিখল। একজন লিখল মাত্র তিনবার।
‘মাত্র তিনবার লিখেছ যে?’
‘দশ বারই লিখেছি স্যার। তিনবার লিখেছি কালো কালিতে বাকি সাতবার অদৃশ্য কালিতে।’
‘বড় হয়ে তুমি কী হবে?’
‘স্যার রাজনীতিবিদ।’
‘তাহলে ঠিক আছে।’

[সূত্র: eআরকি]
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×