somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন সরকারকে প্রথমে আগাছা পরিস্কারে নামতে হবে!

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


[সূত্র: গুগল]

(আজ রাত বারোটার পর যৌথবাহিনির অভিযান শুরু)

বাংলাদেশের আকাশ, জমিন এমনকি চারপাশে এখনও শত্রুদের আনাগোনা স্পষ্ট। যেকোনো মুহূর্তে স্বাধীনতার নতুন সূর্য অস্তিত্ব সংকটে পড়তে পারে। ছাত্র-জনতার আন্দোলন মুখ থুবড়ে পড়তে পারে যদি উপদেষ্টামণ্ডলী সতর্ক না থাকে। প্রথমে আগাছা পরিস্কার হবে নতুন সরকারের প্রধান কাজ।

সদ্য উৎখাত হওয়া হাসিনা সরকার চারিদিকে যে পরিমাণ দলীয়করণ আর স্বজনপ্রীতির ছাপ রেখে গেছে তা যদি সক্ষমতার সাথে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে বাংলাদেশের মানুষের পায়ে গোলামীর শিকল পরানো কেউ ঠেকাতে পারবে না। এবং অতীতের চেয়ে তা হবে শতগুণ ভয়াবহ।

প্রতিটা সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, অযোগ্যদের নিয়োগ, প্রশ্নফাঁস এগুলো ছিলো হাসিনা সরকারের অন্যতম শক্তিশালী অস্ত্র। এসব দুর্নীতিই হাসিনা সরকারকে বিনাভোটে তিনবার ক্ষমতা আসার জন্য সাহায্য করেছে।

পুলিশ-প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দলীয়করণের নির্লজ্জ হস্তক্ষেপ বর্তমান আধুনিক রাষ্ট্রব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্ববাসীর কাছে এ বার্তা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অসম্মানজনক।

এ দলীয়করণের প্রভাবে বাংলাদেশের জনগণ এখনো নতুন স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাচ্ছেন না। চারিদিকে থমথমে পরিবেশ, মানুষের মাথায় যতসব উদ্ভট চিন্তা, অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক ও সাংবিধানিক সংকট এবং অনিরাপদ জীবনযাপন নিয়ে জনমনে আতংক বিরাজ করছে।

নতুন সরকার কেন এখনও জোরালো পদক্ষেপ নিচ্ছে না এটাই জনমনে হতাশার জন্ম দিচ্ছে।

গণহত্যার বিচারকার্য শুরু করা, সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, সংবিধান পুনরুদ্ধার করা, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ এই মুহুর্তে জনগণকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বলে আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×