চৈত্রীর মন খারাপ (আবোল-তাবোল)
২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চৈত্রীর মন খারাপ। ভীষন খারাপ। কেন? কারনটা বেশ অদ্ভুত। এমন না যে চৈত্রী বাবার কাছে নতুন ল্যাপটপ চেয়ে বকা খেয়েছে। বাবা চৈত্রীকে কখনোই বকেন না। কিছু চাইলে না করেন না। একবার সে বাবার কাছে দুইঘন্টার জন্য গাড়ি চেয়ে সারাদিনের জন্য পেয়েছিল। তাহলে চৈত্রীকে মা কি কিছু বলেছে? পড়াশুনা করে না দেখে কিংবা রুম অগোছালো থাকায়। কিন্তু মাও তো চৈত্রীকে কখনো বকেন না। এমনকি উঁচুস্বরে কোন কথাও বলেন না। অবশ্য মায়ের গলার স্বরই এমন। মা যদি কাউকে ধমকও দেন যাকে ধমক দেওয়া হয়েছে সে হয়ত হেসেই খুন হয়ে যাবে। তাহলে চৈত্রীর মন খারাপ কেন?
আচ্ছা ওর কোন বন্ধুর সঙ্গে চৈত্রীর ঝগড়া হয়নিতো? সম্ভবনা উড়িয়ে দেয়ে যায় না। কিন্তু তাও কিভাবে হয়? চৈত্রীর বন্ধুরাতো চৈত্রীকে বেশ পছন্দ করে। তাছাড়া চৈত্রীর মতো নরম স্বভাবের মেয়ে খুব কমই আছে। সাত চড়ে রা নেই টাইপ। এমন স্বভাব নিয়ে কারো সাথে ঝগড়া করা বেশ কঠিন।
চৈত্রীর মন খারাপ। কারণটা খুবই আজব। গত সপ্তাহে চৈত্রী ক্লাসে গিয়ে দেখে হৃদিতার মন খারাপ। ওর বাবা কেন জানি ওকে খুব করে বকেছিলেন। বেচারী সারা ক্লাস মাথা নিচু করেছিল। কেঁদেছিল কিনা কে জানে। এমনকি সেদিন কোচিং-এ তৌসিফেরও মন খারাপ ছিল- রাতুলের সাথে ঝগড়া করে। রাতুলও চুপচাপ বসেছিল। পরে অবশ্য মিটমাট হয়ে গিয়েছিল। যেবার চৈত্রীরা সবাই মিলে ফ্যান্টাসি কিংডমে যাবে ঠিক করেছিল সেবার লামিসা মন খারাপ করেছিল আন্টি ওকে যেতে দিবে না- এজন্য।
চৈত্রীর মন খারাপ কারন ওর কখনোই মন খারাপ হয় না। কারন এটাই। মন খারাপ হলে কেমন লাগে তা চৈত্রী জানে না। তখনো কি গাছের পাতা সবুজ মনে হয়? কোকিলের ডাক শুনতে কি তখনো ভাল লাগে? চৈত্রীর ভীষন জানতে ইচ্ছা হয়। কিন্তু জানতে পারছে না বলেই ওর মন খারাপ। আমরা কিন্তু জানি চৈত্রী এতক্ষনে জেনে গেছে অনুভুতিটা কেমন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন