somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্নীয় স্বজন নিয়ে ফেসবুক বিড়াম্বনা।

২৩ শে মে, ২০২৪ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা ০১:

২০১১ সালের কথা। তখন মানুষ গণহারে ফেসবুক চালাতো না। মুষ্টিমেয়ো কিছু লোক ফেসবুক চালাতো। আমি সদ্য এসএসসি পাশ করে ইন্টারে ওঠি। বকশিসের টাকা দিয়ে নকিয়া ৫১৩০ মোবাইল কিনি। সেটা দিয়ে ফেসবুক চালাই। ফেসবুকে ক্লাসের বন্ধুজন ও মামা, মামী, মামীর বোন সহ আরো কিছু আত্নীয় স্বজনদের ফেসবুকে ফ্রেন্ডলিস্টে রাখি। আত্নীয় স্বজনদের ফ্রেন্ডলিস্টে রাখা ছিলো আমার জন্য ভুল সিন্ধান্ত। আমি ঘুরতে যেতাম। ফেসবুকে ছবি আপলোড দিতাম। দার্শনিকদের মত গুরুগর্ম্ভীর পোস্ট করতাম। ইন্টারের পোলাপান যেসব পোস্ট করে আরকি!! মামা মামীরা সে সব দার্শনিক মার্কা পোস্ট দেখে মনে করতো আমার মন খারাপ আছে বা আমি প্রেমে পড়েছি। এই পোস্ট এর কথাগুলো আবার তাহারা আমার আম্মুর কাছে বলতো। আম্মু দিতো ধমক। ধমক খেয়ে তাদের কে ফেসবুক থেকে ব্লক মেরে ‍দিলাম।

ঘটনা ০২:

আমি তো মামা মামীদের ব্লক মারা ছিলো। কিন্তু আমার খালাত্বো ভাই ও আমার আপন ভাই এর সাথে মামা মামীর ফেসবুকে এড ছিলো। কোন এক বিবাহ বার্ষিকীতে মামা মামী কে হীরার আংটি উপহার দেয়। সেটা আবার আমার খালাত্বো ভাই, নানী কে ও খালাকে বলেন। মামা কতৃক মামী হীরার আংটি উপহার পাবার কথাটি শুনার পর আমার নানীর কলিজা ফেটে যায়। আর খালায় তেলে বেগুনে জ্বলে ওঠে। খালা ও নানীর এমন আচরনের কারন হলো আমাদের নানীর পরিবার হলে রক্ষনশীল। আমাদের নান বাড়ির কাছে বিবাহ বার্ষিকী, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠান পালন করা অন্যায় হিসেবে দেখা হয়। তার মধ্যে বউ কে উপহার দেওয়া, তাও আবার হীরার আংটি। সব মিলিয়ে একটি বিশ্রী ঘটনা ঘটে। এখন মামা আর মামী মনে করেছিলো আমি এই আগুনটি লাগাইছি। অতছ আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। এই ঘটনাটি আমি জানতে পারি করোনার পরে। আর বিবাহ বার্ষিকী পালন করা হয়েছিলো ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে।

ঘটনা ০৩:

আমি তখন ও সামু ব্লগে আসি নাই। আমি একবার শিক্ষা নিয়ে আমার ব্যাক্তিগত মতামত ফেসবুকে পোস্ট করছিলাম। যেখনে ইংরেজি মিডিয়াম এর ছাত্রদের প্রাপ্ত সুবিধা্ আর গ্রামের সরকারি প্রাইমারি ছাত্রদের প্রাপ্ত সুবিধা নিয়ে আলোচনা করছিলাম। “ইংরেজি মিডিয়াম ছাত্র ছাত্রীদের পেছনে তাদের অভিবাক লাখ লাখ টাকা খরচ করে। আর প্রাইমারি স্কুলের অভিবাবক গরিব। তাই তারা তেমন টাকা খরচ করতে পারে না। ইংলিশ মিডিয়ামের ছাত্ররা বড়লোক হবার কারনে এটা করতে পারে, ওরা এটা পেয়ে যায়। আর প্রাইমারি স্কুলের ছাত্ররা এসব সুবিধার ১ ভাগও পায় না” ইত্যাদি ইত্যাদি।

এই পোস্ট দেখে এক সাংবাদিক। সেই সাংবাধিক আবার আমার খালুর কাছে বিচার দিছে। আমি নাকি আবল তাবল লেখি। আমার খালু আমার খালাকে, আমার খালা আবার আমার মা কে বলে। পরে আমি আমার মা এর কাছ থেকে খেলাম ধমক।


ঘটনা ০৪:
আমি সমাজের কিছু অসংঘতি তে রোস্টিং জাতীয় প্রতিবাদী করতাম। পরে দেখতাম আমার ফেসবুক আইডিতে বারবার সমস্যা হচ্ছে। পরে বাধ্য হয়ে পাকনা আত্নীয়দের ব্লক মারি। ঐ সাংবাদিক হয়। পরে আর আমার আইডি তে কোন সমস্যা হয় নি। পরে আমার খালা, খালু, আন্টি আর আম্মুকে ফেসবুকে এড করি। তাদের ফেসবুকে এড করি কারন তারা যাতে আমার পোস্টগুলো নিজ চোখে দেখে আর বিচার করে। মাইন্সের কথায় যেন না নাচে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৪ রাত ৮:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×