somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মচর্চা ও সংস্কৃতিচর্চাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার বিপদ

০২ রা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত একবছর দেশের প্রবাদপ্রতীম এক থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম। নাট্যাচার্য নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও সেলিম আল দীনের হাতে গড়া এই নাট্যদলটির সিনিয়র সব সদস্যদের মুখে একই কথা বারবার বারবার শুনেছি। একসময় মহিলা সমিতি, অথবা শিল্পকলায়, তাদের ২ - ৩ ঘণ্টা ব্যাপ্তির নাটক দেখার জন্য ভিড় এতো বেশী হতো যে, হলরুমে জায়গা পর্যন্ত দেয়া সম্ভব হতো না। টিকিট ব্ল্যাকে বিক্রি হতো।

আজ ঢাকার থিয়েটার অঙ্গনের কি খবর? নাটক কেমন চলে? টিকিট কেমন বিক্রি হয়?

ঢাকার নাট্যজনেরা, থিয়েটার ঝিমিয়ে আসার পেছনে বাংলাদেশের মানুষের ধর্মমুখী হওয়াকে দোষ হিসেবে দেখেন না। তারা বলেন স্মার্টফোনের কথা। প্রযুক্তির কথা। দৈনন্দিন জীবনের কাজ শেষে, যদি খাটে শুয়ে রিল স্ক্রল করেই ২ ঘণ্টা সময় কাটিয়ে দেয়া যায়, তবে কে আর গাঁটের পয়সা খরচ করে বাস/রিকশা/সিএনজিতে চড়ে শিল্পকলায় এসে ২০০/৩০০/৫০০ টাকার টিকিট কেটে নাটক দেখবে?

লেখালিখির কি অবস্থা দেশে? বই কি রকম বিক্রি হয় কথাসাহিত্যিকদের?
আমার বই তো ইদানীং ১০০ কপি যদি এক মেলায় বিক্রি হয়, আমি হাঁফ ছেড়ে বাঁচি।

বই বিক্রি কমার কারণ কি? দেশের মানুষ চিল্লায় যাচ্ছে আজকাল অনেক বেশী পরিমাণে?
অবশ্যই না।
এখানেও সমস্যা ঐ প্রযুক্তির অনুপ্রবেশ।
তাছাড়া যদি মার্কেজ, মুরাকামি, কাফকা, দস্তয়ফস্কির বই ফটোকপিতে নীলক্ষেত শাহবাগে ১০০ - ২০০ টাকায় পাওয়া যায়, আমার মতো একজন অপরিচিত লেখকের বই মানুষ ৩০০ - ৪০০ - ৫০০ টাকা দিয়ে কেন কিনবে?
প্রতিযোগিতার বাজার ছড়িয়ে গেছে। বিশ্বায়নের যুগ এটা।

দেশীয় সিনেমা আর হলিউডের একটা ভালো সিনেমা যদি বসুন্ধরা সিনেপ্লেক্সে একই দামে দেখান, মানুষ কোন সিনেমা একই দামের টিকিট কেটে দেখবেন বলে আপনার ধারণা?

সঙ্গে আছে ওটিটি প্লাটফর্মের মচ্ছব।

গত ১০ বছর ধরে ২০ - ২৪ বছর বয়সী ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ডিল করার সূত্র ধরে জানি, বর্তমানে তরুণ তরুণীদের মধ্যে সবচে প্রসারিত সংস্কৃতি হচ্ছে কোরিয়ান সংস্কৃতি।

শিল্পসংস্কৃতিতে বাংলাদেশের অবস্থান আমাদের বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। বাংলাদেশের অর্থনীতি যতটুকু প্রসারিত, আমাদের শিল্প সংস্কৃতিও, সাধারণভাবে, ঐ পরিমানই আবেদনময়, এবং প্রসারিত হবে।

যদি তাঁতের কাপড় বাজারে প্রতিযোগিতায় না টেকে, কাসার/মাটির তৈরি থালাবাসন প্রতিযোগিতায় ফ্যাক্টরির কাঁচের বাসনকোসনের তুলনায় পিছিয়ে পড়ে, তবে লোকগান, পালাগান, যাত্রাপালা কেন গ্রামের ছেলেপেলেদের মোবাইলের নেশা, জুয়াখেলা, পর্ণ আসক্তি, এবং সোশ্যাল মিডিয়ায় অফুরন্ত সময় নষ্ট করাকে রিপ্লেস করতে পারবে?

ধর্মচর্চা, ওয়াজ ইত্যাদিতে ব্যাপকভাবে সংস্কৃতির নামে অশ্লীল অশালীন নৃত্যগীতের প্রচার প্রসার, এবং প্রায় সবধরণের গানবাজনার বিরুদ্ধে কথা বলা হয়। এবং এই ধরণের বক্তব্য যেহেতু বহুলাংশে পপুলিস্ট ঘরানার, কাজেই তাতে ওয়াজ ব্যবসা যারা করেন, তাদের ব্যবসা ফুলেফেঁপেও ওঠে, অস্বীকার করার উপায় নেই।

কিন্তু এককভাবে ধর্মমুখীনতার কারণে লোকসংস্কৃতি হারিয়ে যাচ্ছে - এ ধরণের বক্তব্য যদি আমরা সংস্কৃতিঅঙ্গনের মানুষেরা ধারণ করি, এবং দিই, তাতে সংস্কৃতির ক্ষতি ছাড়া লাভ কিছু আছে বলে আমার মনে হয় না।

বরং ধর্মকে শিল্পসৃষ্টির অনুপ্রেরণা ও উপাদান হিসেবে নেয়ার দায় ছিল এদেশের শিল্পাঙ্গনের মানুষজনের। এতো বড় জনসঙ্খ্যার একটা দেশ, যেখানে মানুষ ধর্মকে খুব সিরিয়াসলি নেয়, সেখানে ধর্ম ও সংস্কৃতি চর্চা হাতে হাত ধরে না চললে মহা মুশকিল।

ইরানে,তুরানে এই আত্মিকরণ সম্ভব হলে, বাংলাদেশেও সম্ভব।

আশা করি এদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষরা, যেহেতু তারা নিজেদের অধিক শিক্ষিত ও উন্নত মনে করেন, তারা নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে এই কাজটি করবেন। কারণ, উল্লেখিত সমস্যার এটাই টেকসই সমাধান

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×