somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী ব্যাংক: বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক

২৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোনালী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রাচীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে একটি, যা স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।


প্রধান কার্যক্রম:
সকল ব্যাংকের মত সোনালী ব্যাংকও জনগণের টাকা আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যবসা করার জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে ঋণ প্রদান করে। ব্যাংকটি এটিএম কার্ডের সুবিধা দেয় এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সেবা প্রদান করে।

সেবার মান:
সোনালী ব্যাংকের সেবার মান খুব ভালো। সারা দেশে এদের ১২৩২টি শাখা রয়েছে। ঋণ বিতরণ, নগদ টাকা জমা দেওয়া, নগদ টাকা উত্তোলন, কারো কাছে টাকা পাঠানো সব কাজ সোনালী ব্যাংকের মাধ্যমে সহজে করা যায়। সোনালী ব্যাংক NPSB নেটওয়ার্কের অধীনে রয়েছে, যার ফলে অন্য ব্যাংকেও টাকা পাঠানো যায়। BEFTN ও RTGS এর মাধ্যমে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায় এবং অন্য ব্যাংক থেকে টাকা আনাও যায়। ১ লক্ষ টাকার কম হলে NPSB এবং BEFTN সিস্টেমে লেনদেন করা যায়, আর ১ লক্ষ টাকার উপরে RTGS এর মাধ্যমে লেনদেন করা হয়। আমি অ্যাপের মাধ্যমে BEFTN এবং NPSB দিয়ে টাকা পাঠিয়ে পরীক্ষা করেছি। NPSB তাৎক্ষণিক টাকা পাঠিয়ে দেয় এবং BEFTN দিয়ে সকালে ১০টায় পাঠানোর পর পরের দিন টাকা প্রাপক পেয়েছে।

বর্তমানে যারা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা সেবা প্রদানে খুব আন্তরিক। সম্ভবত নভেম্বর মাসে, আমার নানী আমার মামাকে RTGS এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। যে কর্মকর্তা RTGS করতে নানীকে সাহায্য করেছিলেন, তারা খুব আন্তরিক ছিলেন। নানীকে যে পরিমাণ সার্ভিস দিয়েছেন, সেই পরিমাণ সার্ভিস আমি কখনো কোনো হোটেলের ওয়েটারের কাছ থেকেও পাইনি।

সমস্যা:
একটি সাধারণ চেকবই আছে, যা সেভিংস অ্যাকাউন্টধারীদের দেওয়া হয়। এই চেক শুধুমাত্র সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে টাকা উত্তোলনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু অন্য ব্যাংকে এই চেক গ্রহণ করা হয় না। এমআইসিআর চেক, যা সকল ব্যাংকে গ্রহণযোগ্য, সেটি অর্ডার দিয়ে আনতে হয় এবং গ্রাহকের হাতে পৌঁছাতে ২ থেকে ৩ মাস সময় লাগে। এই ছাড়া আর কোনো সমস্যা নেই।

আমার কাছে সোনালী ব্যাংক ভালো লাগে কারন প্রত্যেক থানা ‍ও উপজেলায় এর শাখা আছে।


সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×