somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের নানী বাড়ি।

১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি এবার আমার নানী বাড়িতে ওঠেছিলাম প্রায় ২৬ জুলাই। ২৮ জুলাই আমাদের মু্ন্সীগঞ্জ শহরে একটি কাজ ছিলো। তারপর ১১ আগষ্ট ২০২২ ইং তারিখে মাষ্টার্স ফাইনাল পরীক্ষার ভাইবা ছিলো। আজ ১২ আগষ্ট। রোজ শুক্রবার। আমাদের নানী বাড়ি; সাতকাহনিয়াতে এলাকার এক ছোট বোনের বিয়ে হয়ে গোলো।

এই বিয়ে দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো। ছোট বেলা বলতে নাইন বা টেইনের ঘটনা। আগে আমি বিয়ের দাওয়াত পেলে খুসি হতাম। মুরগির রোস্ট, পোলাও, সবজি ইত্যাদি খেতে খুব ভালো লাগতো।

আজ রিযার কথা মনে পড়ে গোলো। প্রায় দুই দিন আগে আমি মাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়েছি। দেখলাম রিয়া বাসের ভিতরে। কই যেন যাচ্ছে? আমাদের চোখা চোখি হয়ে গেলো। উল্লেখ রিয়ার বাপের বাড়ি আমাদের পাশের উপজেলা (দাউদকান্দি, কুমিল্লা।)

পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদী যেমন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। ঠিক তেমনি ঢাকা চট্টগ্রাম মহা সড়ক আমাদের জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমার এই নানী বাড়ি ঢাকা চট্টগ্রাম মহা সড়ক এর এত কাছে যে গাড়ির হর্নে আমার ঘুম ভাঙ্গে। গাড়ির হর্নে আমার ঘুম ধরে। অনার্সে পড়তাম সোনারগাওঁ সরকারি কলেজ, নারায়নগঞ্জ। এই ঢাকা চট্টগ্রাম রাস্তা ব্যাবহার করেই কলেজে যেতাম। আমাদের অনার্স পরীক্ষার হল পড়তো সকারি তোলারাম কলেজে। এই ঢাকা চট্টগ্রাম রাস্তা ব্যাবহার করেই তোলারাম কলেজে যেতাম। ১১ আগষ্ট ২০২২ ইং তারিখে মাষ্টার্স ফাইনাল পরীক্ষার ভাইবা দিয়ে আমার ছাত্র জীবনের ইতি টানলাম। এ এক বিশেষ অনুভূতি। যা আমি ভাষায় বুঝাতে পারবো না।

একটি হচ্ছে ছাত্র জীবনের স্মৃতি, নানী বাড়িতে লম্বা সময় থাকার স্মৃতি, হঠাত রিয়াকে দেখার অনুভূতি আমাকে এখন ইমোশনা করে ফেলেছে।

ক্লাস নাইন থেকে নানী বাড়িতে। মাষ্টার্স পরীক্ষা দিলাম নানী বাড়ি থেকে। একটি স্মৃতি বিজারিত নানী বাড়ি। ২০১৯ সালের কিছু কারেন্ট বিল দেখলাম, যেগুলা আমি বিদুৎ অফিসে গিয়ে পরিশোধ করেছিলাম।

আগামী শুক্রবার গাইবান্ধ থাকতে পারি। গাইবান্ধা রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন ছিলো রিয়ার সাথে আমার শেষ ট্রেন যাত্রা। সেই টিকেট আমি যত্ন করে রেখে দিয়েছি। গাইবান্ধা তে আমার আব্বু সরকারি চাকরি করে। থাকে সরকারি কোয়াটারে। আমি আর আমার বউ রিয়া সেই কোয়াটারে থাকতাম। মাষ্টার্স পরীক্ষার পর, ব্যাবসা ধরার কথা ছিলো। পিতা মাতা আর আমাদের চুলা ভিন্ন হবার কথা ছিলো। মাষ্টার্স এর পরীক্ষার মাঝেই আমাদের তালাক হয়ে যায়।

রিয়া টম এন্ড জেরি, মটু পাতলু, ওগি কার্টুন পছন্দ করিতেন। আমিও টম এন্ড জেরি ও ওগি কাটুর্ন পছন্দ করিতাম। গাইবান্ধা থাকতে আমরা লেপটপে একসাথে নাটক দেখতাম। একপ্রকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিলো। রোজার আগে আমি শ্বশুড়বাড়িতে যাই। ওর আম্মু বললো “রিয়া রোযার পরে আপনাদের এখানে যাবে।” ঈদের পর পরেই আমাদের মাষ্টার্স পরীক্ষা এর লিখিত পরীক্ষা শেষ হয়। আর রিয়ার আব্বু তালাকের প্রস্তাব আনে। সবাই যখন পরীক্ষা শেষ হবার আনন্দে ছিলো তখন আমি বিচ্ছেদের আগুনে পুরছিলাম। বউ উদ্ধারের জন্য কোর্টে মামলাও করেছিলাম। কোন লাভ হয় নি। কে বা কারা আমার বউ এর অন্তরে বিষ ঢুকাইছে; সৃষ্টিকর্ত ভালো জানে।

যাই হউক। খুব শিঘ্রী নানী বাড়ি (গজারিয়া, মুন্সিগঞ্জ) ছেড়ে গাইবান্ধা এর দিকে ছুটবো। অনলাইনে আয় করার চেষ্টা করিবো। আমি গ্রাফিক্স এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজ পারি। কেউ যদি ওয়েব সাইডের লিংক দিতেন তাহলে খুব মেহেরবানী হতো।



সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×