somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু সোনালী অতীত।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




২০০৭ সালে সম্ভবত ইংরেজি বই তে Pen Friend নিয়ে কোন অধ্যায় ছিলো। যেখানে খুব সম্ভবত সামিরা নামক এক ব্যাক্তি অষ্ট্রেলিয়ান বন্ধুকে চিঠি পাঠায়। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। আমি যখন Pen Friend এবং অষ্ট্রেলিয়ান বন্ধুর গল্প পড়ছিলাম তখন শীত কাল ছিলো। রাতের বেলা লেপের নিচে শুয়ে শুয়ে এই গল্পটি পড়ছিলাম। এই গল্প পড়ে, আমার মনের ভেতরে Pen Friend নিয়ে সুপ্ত বাসনা সৃষ্টি হয়। আমারও যদি বিদেশী বন্ধু থাকতো। তখন কিন্তু মোবাইল ইন্টারনেট তেমন সহজলভ্য ছিলো না।

২০১১ সালে আমি নকিয়া ৫১৩০ কিনি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। সেলামীর টাকা দিয়ে নকিয়া ৫১৩০ মোবাইল কিনেছিলাম। এখন আমার হাতে আধুনিক এন্ডোয়েট ফোন থাকার পরেও আমার সেই নকিয়া ৫১৩০ এর মধ্যে পড়ে থাকে। সে সময় জনপ্রিয় রেডিও অনুষ্ঠান গুলোর মধ্যে একটি ছিলো ভূত এফ এম যা রাসেল নামক উপস্থাপক এই অনুষ্ঠানের আরজে ছিলো।

আমি আবার কিছু কিছু ভূত এফ এম ডাউন লোড করে রেখে ছিলাম। ২০ জিবি একটি ভূত এফ এম ডাউনলোড হতে মনে হয় গড়ে আধা ঘন্টা লাগতো। সে সময় ২জিবি মেমরি কার্ড যার কাছে ছিলো সে ছিলো দামী ব্যাক্তি।

আমাদের সময় ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। ফাল্গুন মাসের সুন্দর ঘ্রাণ ও প্রকৃতির সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষাকে তেমন ভয়ের কিছু মনে হয় নি। বরং পরীক্ষার সময় সহ এসএসসি পরীক্ষার পর যে দুই মাস ছুটি ছিলো; এই টাইম লাইনটি ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহুর্ত। সম্ভবত মার্চ এর ১ তারিখে এই নকিয়া ৫১৩০ মোবাইল কিনি। তখন নকিয়া মোবাইল একটি মেমরি কার্ড (১ জিবি), চার্জার ও ব্যাটারি ফ্রি দিয়েছিলো। চার্জার ও ব্যাটারি এর কথা বললাম কারন ভবিষৎ এ চার্জার ও ব্যাটারি ফ্রি দিতে নাও পারে।


২০১১ সালে মে মাসে সম্ভবত ফেসবুক একাউন্ট খুলি। এটা ছিলো আমার জীবনে প্রথম ফেসবুক একাউন্ট। যাহা ২০১৩ সালে ফটোভেরিফিকেশন এর থাবায় নষ্ট হয়ে যায়। বর্তমান রানিং ফেসবুক আইডি খুলে ছিলাম ১১-১১-২০১১ ইং তারিখে। ১১-১১-২০১১ ইং তারিখ কে স্মরণ কারার জন্য ২য় ফেসবুক আইডি খুলে ছিলাম।

ফেসবুক যখন খুলি তখন আমার মনে Pen Friend এর কথা মনে পড়ে যায়। ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, মিশর সহ অন্যান দেশের মানুষ কে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই। প্রথম ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করা ব্যাক্তি ছিলো মারিয়া নামক এক নারী। কিশোর বয়সে নারীর বন্ধু পেয়ে আমি আবেগে আব্রুত। এখন মনে হচ্ছে সেটা হয়তো কোন ফেইক আইডি ছিলো।

যাই হউক। আজ এই পযর্ন্ত।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×