আমি আজও বসে আছি
যদি হঠাৎ আবার দেখা হয়,
মনে মনে আজও প্রতীক্ষা করি
যদি দুর্ঘটনার মত আস চোখের সামনে,
কিভাবে ফেরাব নিজেকে |
আমি আজ অপাংক্তেয়
তবু কবিতার পংক্তিগুলো
আমায় স্থান দেয় |
মনের আগোচরে তোমায়,
তোমার চোখ, নাক, চিবুক ছুঁই ...
যেন স্পর্শ করি আমার নিয়তিকে |
বাস্তবতার নিরীখে বলি
তোমায় স্পর্শ করা আমার বারণ
তাতে মহাভারত ও আমার মত
অপাংক্তেয় হয়ে যেতে পারে !
তথাপি সে লোভ সংবরণ করি না,
কেননা তা থেকে লালসার জন্ম
এবং আমি চাই সে আসুক ধীরে
প্রেমের প্রয়াণে ...|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


