প্রথম প্রকাশ http://imti24.wordpress.com
২৬।হযরত ফাযালা ইবনে উবাইদ রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, আল্লাহ তায়ালা কোরান তেলোয়াতকারীর আওয়াজ ঐ ব্যক্তির চেয়ে অধিক মনোযোগের সহিত শ্রবন করেন যে আপন গায়িকা বাঁদীর গান কান লাগাইয়া শ্রবন করিতেছে।
২৭।হযরত উবাইদা মুলাইকী রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, হে কোরানওয়ালাগন ! তোমরা কোরান শরীফের সহিত টেক লাগাইও না। রাত্র দিন কোরানের হক আদায় করিয়া তেলোয়াত কর। কোরান পাকের প্রচার প্রসার কর ও উহাকে মধুর সুরে তেলোয়াত কর। উহার অর্থের মধ্যে চিন্তাফিকির কর যাহাতে তোমরা সফলকাম হতে পার। দুনিয়াতে উহার বদলা চাইও না, আখেরাতে উহার জন্য বড় বদলা ও প্রতিদান রহিয়াছে।
২৮।হযরত ওয়াসেলা রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, আমাকে তাওরাতের পরিবর্তে ৭ টি তিওয়াল দেয়া হয়েছে। যবূর এর পরিবর্তে মিঈন এবং ইঙ্গিল এর পরিবর্তে মাছানী দেয়া হয়েছে। আর মুফাসসাল আমাকে অতিরিক্ত দেয়া হয়েছে।
২৯।হযরত আবূ সাঈদ খুদরী রাঃ
বলেন, একদিন আমি গরীব মুহাজেরদের জামাতের সাথে বসে ছিলাম। তাহাদের নিকট এই পরিমান কাপড়ও ছিল না যাহা দ্বারা পুরা শরীর ঢাকিতে পারেন। একজন আরেকজনের আড়াল গ্রহন করিতেছিলেন। এক ব্যক্তি কোরান শরীফ পড়িতেছিলেন। এমন সময় হুজুর পাক সাঃ তশরীফ আনিলেন এবং একেবারে আমাদের নিকট দাঁড়াইয়া গেলেন। হুজুর পাক সাঃ এর আগমনে তেলোয়াতকারী চুপ হয়ে গেলেন। তখন হুজুর পাক সাঃ সালাম করিলেন, অতঃপর জিজ্ঞাসা করিলেন তোমরা কি করিতেছিলে? আমরা আরজ করিলাম আল্লাহর কালাম শুনিতেছিলাম। হুজুর পাক সাঃ এরশাদ করেন, সমস্ত প্রশংসা ঐ আল্লাহতায়ালার জন্য যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করেছেন, যাহাদের নিকট আমাকে বসিবার হুকুম করা হয়েছে। অতঃপর হুজুর পাক সাঃ আমাদের মাঝখানে এমনভাবে বসিলেন যেন আমরা সকলেই সমান দুরত্বে থাকি, কাহারো নিকটেও নয় আবার কাহারো নিকট হতে দুরেও নয়। অতঃপর আমাদের গোলাকার হইয়া বসিতে বলিলেন। সকলেই হুজুর পাক সাঃ এর দিকে মুখ ফিরিয়া বসিয়া গেলেন। হুজুর পাক সাঃ এরশাদ ক রিলেন, হে গরীব মুহাজেরীন ! তোমাদের জন্য সুসংবাদ। কেয়ামতের দিন তোমরা পরিপূর্ন নূর প্রাপ্ত হবে এবং তোমরা ধনীদের হতে অর্ধদিন আগে জান্নাতে প্রবেশ করিবে। আর এই অর্ধদিন ৫০০ বছরের সমান হবে।
৩০।হযরত আবূ হুরায়রা রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি কোরান পাকের ১ টি আয়াত শুনে তাহার জন্য দ্বিগুন ছওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি তেলোয়াত করে তাহার জন্য কিয়ামতের দিন নূর হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




