প্রথম প্রকাশ http://imti24.wordpress.com
অন্যান্য পোষ্ট
জানাজার নামাজ
৩১।হযরত উকবা ইবনে আমের রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, শব্দ করে কোরান তেলোয়াতকারী প্রকাশ্যে ছদকা করনেওয়ালার সমতূল্য। আর আস্তে তেলোয়াতকারী গোপনে ছদকা করার সমতূল্য।
৩২।হযরত জাবের রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, কোরান পাক এমন সুপারিশকারী যার সুপারীশ কবুল করা হয়েছে এবং এমন বিতর্ককারী যার বিতর্ক মানিয়া লওয়া হয়েছে। যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে তাকে সে জান্নাতের দিকে টানিয়া লইয়া যায়। আর যে উহাকে পিছনে ফেলে সে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে।
৩৩।হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, রোযা ও কোরান উভয়েই বান্দার জন্য সুপারিশ ক রে। রো্যা আরজ করে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা খাওয়া ও পানাহার হতে বিরত রেখেছি। আপনি আমার সুপারিশ কবুল করুন। কোরান শরীফ বলে হে আল্লাহ আমি তাকে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছি, আমার সুপারিশ কবুল করুন। সুতরাং উভয়ের সুপারিশ কবুল করা হয়।
৩৪।হযরত সায়ীদ ইবনে সুলাইম রঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোরানের চেয়ে বড় আর কোন সুপারিশকারী হবে না। না কোন নবী, না কোন ফেরেশ্তা আর না অন্য কেহ।
৩৫।হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি কোরান শরীফ পড়িল সে এলমে নবু্য্যতকে আপন দুই পাঁজরের মাঝখানে ধারন করিল, যদিও তার নিকট ওহী পাঠানো হয় না। কোরানের বাহকের জন্য ইহা উচিত নয় যে কোন ব্যক্তি তার সাথে গ্বোসা করলে সেও তার সাথে গ্বোসা করবে অথবা মূর্খদের সাথে মুর্খতা করবে। কেননা তার ভিতর আল্লাহর কালাম রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




