প্রথম প্রকাশ http://imti24.wordpress.com
অন্যান্য পোষ্ট
জানাজার নামাজ
৩৬।হযরত ইবনে ওমর রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, ৩ ব্যক্তি এমন হবে যারা কেয়ামতের ভয়ঙ্কর বিপদেও ভীত হবে না। তাহাদের হিসাব নিকাশও দিতে হবে না। সমস্ত মাখলুক যখন তাহাদের নিজেদের হিসাব নিকাশে ব্যস্ত থাকবে তখন তারা মেশকের টিলার উপর আনন্দ করবে।
প্রথমত ঐ ব্যক্তি যে আল্লাহর সন্তূষ্টির জন্য কোরান শরীফ পড়েছে এবং এমনভাবে ইমামতি করেছে যে মুক্তাদিগন তার উপর সন্তূষ্ট ছিল।
দ্বিতীয়ত ঐ ব্যক্তি যে শধুমাত্র আল্লাহর সন্তূষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডাকে।
তৃতীয়ত ওই ব্যক্তি যে নিজের মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সাথে সদ্ব্যবহার করে।
৩৭।হযরত আবূ যর রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, হে আবূ যর, তুমি যদি সকালবেলা গিয়া কালামুল্লাহ শরীফের ১ টি আয়াত শিক্ষা কর তবে উহা ১০০ রাকাত নফল নামাজ অপেক্ষা উত্তম। আর যদি এলেমের ১ ট অধ্যায় শিক্ষা কর, চাই উহার উপর আমল করা হউক বা না হউক তবে উহা ১০০০ রাকাত নফল নামাজ অপেক্ষা উত্তম।
৩৮।হযরত আবূ হুরায়রা রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি কোন রাত্রে ১০ টি আয়াত তেলোয়াত করিবে সে ঐ রাত্রে গাফেলদের মধ্যে গন্য হবে না।
৩৯।হযরত আবূ হুরায়রা রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করিবে, সে গাফেলদের মধ্যে গন্য হবে না। আর যে ব্যক্তি কোন রাত্রে ১০০ টি আয়াত তেলোয়াত করিবে সে ঐ রাত্রে কানেতীন (দীর্ঘক্ষন দাঁড়াইয়া নামাজ আদায়কারী) দের অন্তর্ভূক্ত হবে।
৪০।হযরত ইবনে আব্বাস রাঃ
হতে বর্নিত জীবরাঈল আঃ হুজুর পাক সাঃ কে সংবাদ দিলেন যে, বহু ফেতনা প্রকাশ পাবে। হুজুর সাঃ জিজ্ঞাসা করিলেন যে এইগুলি হতে বাঁচিয়া থাকার উপায় কি? তিনি বলিলেন কোরান শরীফ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




