একটা গল্প পড়েছিলাম-“মায়ের হাতে একটা জন্মদিনের কেক! ছেলে অবাক হয়, বলে মা আজ তো ৮ই অগাষ্ট,, আজ তো আমার জন্মদিন না ! মা কান্না আটকাতে পারে না, বলে উঠে “ নারে বাবা, আজই তোর জন্মদিন, আজ ২৫ মে” “
৮ই অগাষ্ট তারিখের ধাক্কাটি ছেলেটি সামলে উঠতে পারে নি, তার জীবন ৮ই অগাষ্ট এ এসে আটকে গেছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবে আজ ৮ই অগাষ্ট। কি ঘটতে পারে ৮ই অগাষ্ট! সেটা উহ্য থাক। ঘটনা দিয়ে ৮ই অগাষ্টকে মাপা যাবে না। কারো কাছে সেটা ছোট্ট ঘটনা, কারো কাছে বা সেটা অনেক বড় কিছু! ছেলেটি অনেক শক্ত ছিল। দুঃখ ভালবাসত। নিজের ওপর ছিল অগাধ কন্ট্রোল।। কিন্তু আজ সে কন্ট্রোলের উর্ধ্বে। আজ যে তার স্মৃতি মানেই শুধু ৮ই অগাষ্ট। অনেক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস বছরের কনসিকোয়েন্স ছিল হয়ত ৮ই আগষ্ট। এরকম অসংখ্য ৮ই অগাষ্ট এর স্মৃতি হাজার মানুষকে তাড়িত করে বেড়াবে। সবার পরিনিতি যে ঐ ছেলেটির মত হবে তাও না। সময়, রাগ, অভিমান, ক্ষোভ, সেবা, প্রনয়, মিথ্যা, ছলনা, ভালবাসা হয়ত ৮ই অগাষ্টকে মুছে দিবে। প্রতি রাতে হয়ত আর সে ডুকরে কেঁদে উঠবে না। প্রতি রাতে হয়ত তাকে আর মরতেও হবে না। কিন্তু অতীতকে অতিরিক্ত মূল্য দেয়ার মূল্য তাকে দিতেই হবে। বর্তমান হারিয়ে যাবে।ভবিষ্যত যদি তাকে আপন করে!
কিন্তু ৮ই অগাষ্ট একবার হলেও কাঁদবে, অবশ্যই কাঁদবে। ছোট্ট শিশুর মত কাঁদবে। আবার ছোট্ট শিশুর মত দ্রুত ভুলেও যাবে। শিশুরা যে পবিত্র আর ওদের কষ্টটাও সাময়িক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

