somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এত কিছু সয়েও একটা মেয়ে কি চায়?

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাইলটের বউ নাকি ঝগড়া লাগলেই বলে বেশি উইড়ো না আর পাইলট মনের দুঃখে গায়-
“আর কত এভাবে আমাকে কাঁদাবে আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে”
দীর্ঘ ৭ বছরের প্রেমের গল্প শুনি। ছেলে কিছু করে না এমনকি কোন কিছু করার ইচ্ছা পোষনও করে না-এমন অভিযোগ যেমন শুনি, তেমনি শুনি তোমার শুধু কাজ কাজ আর কাজ। আমাকে না জানিয়ে কিছু করতে পারবে না, কোথাও যেতে পারবে না মোদ্দা কথা ছেলে ১০০% ডমিনেন্ট টাইপ অভিযোগও কমন। সহ্যের বাঁধ তাই বার বার ভাঙ্গে!
এত কিছু সয়েও একটা মেয়ে কি চায়?
-কেয়ারিং
না হোক সেটা প্রথম সময়ের মত, কিন্তু নিদেন পক্ষে কাজের ফাঁকে ফাঁকে ২/৪ বার অল্প সময় হাই –হ্যালো শোনা। রাতে ঘুমানোর আগে একটু মন খুলে কথা বলা ও শোনা।
একটি রিলেশনের শুরুতে এক্সপেকটেশন থাকে না।তারপর তা হটাৎ বেড়ে যায়।তারও পর সেই এক্সপেকটেশন একটা স্থিতি অবস্থা দাবী করতেই পারে। না বেশি না কম।
একটু একটু করে জমা কষ্ট ধীরে ধীরে ক্ষোভে রুপ নেয়।আর কথা বলব না, আর ফোন দিবা না অজস্রবার বলা হয়ে যায়। সম্পর্ক আবার ঠিক হয়।

ছেলে আর মেয়ে কখনোই সমান নয়। বিদ্যা বুদ্ধি বা কায়িক পরিশ্রম কোনো দিক থেকেই নয়। তারপরও সকল প্রেমের গল্প একটি মেয়েকে ঘিরেই আবর্ত হয় আর তার রচিয়তা একটি ছেলে।

কিন্তু একটি ক্ষেত্রে ছেলে কখনোই মেয়ের সমকক্ষ নয়। তা হল ভালবাসার ক্ষেত্রে।আর এই একটি ক্ষেত্রে এগিয়ে যাওয়াটাই মেয়েকে ছেলে থেকে সব কিছুতে পিছিয়ে থাকাকে হারিয়ে দেয়।
ছেলে বড় বড় ভালবাসার গল্প লিখতে পারে। সেই গল্প পড়ে মানুষের চোখে কান্না আনাতে পারে কিন্তু মেয়ের মত করে কখনোই ভালবাসতে পারে না।

তাই কান্নাকে শুধু মেয়েদের অস্ত্র বলে পাশ কাটিয়ে যাওয়া যায় না। কান্না হল ভালবাসার গভীরতম অনুভূতি। কান্না হল মানুষের সবচেয়ে সংবেদনশীল মানবিক দিক। ছেলে তুমি মেয়েকে বার বার কাঁদাবে এটা সত্য কিন্তু কাঁদালে চোখ মুছিয়ে দিও।নিজেও কিছুটা কষ্ট পেয়ো। তোমার মাঝেও যে মানবিক কিছু আছে সেটার প্রমান নিজেকে দিও।
আজ মেয়েটির মন ভালো নেই। হাজার অভিযোগ আজ নেই। ছেলেটির ভুলগুলোও তার মাথায় আসছে না। মেয়েটি কি গোপন করেছে, কেন গোপন করেছে, দিনের পর দিন ছেলেটির অবহেলা তার জন্য কতটা দায়ী সেটাও ফ্যাক্টর না।

আজ যেটা ফ্যাক্টর সেটা হল
ছেলেটি মেয়েটিকে ভুল বুঝেছে-
আর ফোন দিতে না করেছে-
এই কষ্ট থেকে সে মুক্তি পাচ্ছে না। আকাশে ডানা মেলেও না। ছেলেটিকে সে ঘৃনা করে,ভালবাসে, ভয়ও পায়।
কিন্তু ফোন আসবে... অবশ্যই আসবে ...
হটাৎ নিস্তব্ধতাকে ভেঙ্গে দিবে ক্রিং ক্রিং ক্রিং ...
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×