টিভিতে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখা যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল একটা কুকুরের মুখ দেখছি। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে সে তার চরম সীমায় পৌঁছে সেটাই বুঝিয়ে দিয়েছে। তারপরও এই কুকুরটাকেই প্রতিদিন ঘেউ ঘেউ করতে দেখা যাবে। আবার আসবে,আবার বলবে, "হরতাল সমর্থকদের নাড়া-চাড়ায় সাভারে ভবন ধ্বস এর ঘটনা ঘটেছে" ।
বিচিত্র এই দেশ, তারপরও কিছুই হবেনা। আবার মানুষ মরবে, হয় আগুনে পুড়বে, না হয় ভবনের নিচে চাপা পড়বে।
এ নিয়ে হয়তো কিছুই হবেনা। শাহবাগ প্রজন্ম চত্বর হবেনা, কিংবা মতিঝিলেও লাখো মানুষ সমবেত হবেনা। কারণ এই মানুষের মৃত্যু দেশপ্রেম কিংবা ধর্মের মত গুরুত্বপূর্ণ কিছু নয়।
এদের জীবনের মূল্য বিশ হাজার টাকা , এসব জীবন এসব মৃত্যু কিছুই নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




