২০১০ সাল থেকে ৫০ লাখ টাকা সম্মানী
২৭ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০০ সালে ছবিপ্রতি শাকিব খানের পারিশ্রমিক ছিল ৫ লাখ টাকা। পরের কয়েক বছরে দৃশ্যপট পাল্টে যায়। ২০০৫ সাল থেকে তিনি ছবিপ্রতি সম্মানী নিতে থাকেন ১০ লাখ টাকা। তারপর প্রতি বছরই তার সম্মানীর হার বেড়ে চলেছে। ২০০৮ সালে তিনি প্রতিটি ছবির বেলায় ২০ দিন সময় বরাদ্দের জন্য সম্মানী নেন ৩০ লাখ টাকা। ২০০৯ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ টাকায়। শাকিব সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বছর নতুন ঘোষণামাফিক প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক নেবেন ৫০ লাখ টাকা। তবে ছবির সংখ্যাও কমিয়ে দেবেন। প্রতি বছর মাত্র ১২টি ছবিতে চুক্তিবদ্ধ হবেন। নতুন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ছবির সংখ্যা কমিয়ে দেওয়ার জন্যই এ পরিকল্পনা করেছি। সময় মেলাতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। তাই এ সিদ্ধান্ত ছাড়া কোনো উপায়ও দেখছি না।'
এদিকে শাকিব খানের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতারা। তাদের অভিযোগ, তার পারিশ্রমিক বাড়ানোর কারণে প্রতিটি ছবির বাজেট আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু চলচ্চিত্রের দর্শক বাড়ছে না। এ কারণে আগামী দিনগুলোতে চলচ্চিত্র শিল্প নতুন সংকটে পড়তে যাচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন