somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Get your answer-3

০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১/ আমি বিবাহিত। এক সন্তানের মা। চাকরি করি। স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ে হয়। সন্তানের বয়স তিন বছর। আমার স্বামী তার এক সহকর্মীকে ভালোবাসে, তাদের মধ্যে দৈহিক সম্পর্কও রয়েছে। সেও বিবাহিত। তিন সন্তানের মা। প্রথম থেকে তাদের সম্পর্কের কথা বিভিন্নভাবে আমার কানে আসতে থাকে। আমার স্বামীর প্রতি অন্ধবিশ্বাসের কারণে শোনা কথা উড়িয়ে দিয়েছিলাম। যখন আমি এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হই, তখন অনেক দেরি হয়ে গেছে। স্বামীকে ফেরানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর অত্যাচার চালায়। এখন আমার কী করা উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক
যশোর।

আপনি এমন একটি অবস্থা মেনে নেবেন কেন? আপনার সরে আসা উচিত। আপনি যখন বিয়ে করেছেন তখন তো আর জানতেন না যে লোকটা এমন করবে। এখন যদি অন্য সব সামাজিক কারণে এটা মেনে নিতে হয়, তাহলে এটাও মেনে নিতে হবে, আপনার সংসার জীবন হবে কষ্টের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বেশ কিছুদিন আপনার স্বামী এই সম্পর্ক চালিয়ে যাবেন।
.................................................................................................................................
২/
আমি স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। কয়েক মাস আগে ভিন্ন ধর্মের এক সহপাঠীর সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে তার আগ্রহে আমি আমার জীবনের অনেক কথাই তাকে বলি। সবকিছু শুনে সে আমাকে বন্ধু হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিছুদিন পর বুঝতে পারি, তার বন্ধুত্বের আড়ালে অন্য কিছু চাওয়া-পাওয়া আছে। বুঝতে পেরে আমি তার কাছ থেকে সরে আসতে চাই, কিন্তু পারি না। কিছুদিন আগে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়। সম্পর্কের দুদিন পর সে আমাকে বলে আমি নাকি আরও ছেলের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছি। কিন্তু আমি প্রথমেই তাকে বলেছি, এ রকম সম্পর্কে আমি কখনোই আর জড়াইনি। কিন্তু সে তা মানতে রাজি নয়। আমি নাকি তার সঙ্গে অভিনয় করেছি, তাই সেও আমার সঙ্গে অভিনয় করেছে। সে আমার সঙ্গে আর যোগাযোগ করছে না। কিন্তু শারীরিক সম্পর্কের পর থেকে আমি তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। নিজেকে খারাপ মেয়ে বলে মনে হচ্ছে। মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আমি কী করব বা করা উচিত কিছুই বুঝতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আপনার যত তাড়াতাড়ি সম্ভব এই পাপবোধ নিজের মন থেকে উপড়ে নিতে হবে। দেখুন, ছেলেটি অন্যায় করেছে। আপনি নন। ছেলেটি প্রতারক। আপনি শুধু শুধু কেন নিজেকে কষ্ট দেবেন।
(তাহলে শারীরিক সম্পর্কটা কি ঠিক ছিলো?)
.............................................................................................................................
৩/
আমার বয়স ২৩। আমি ডিপ্লোমা প্রকৌশলেপড়ালেখা করছি। গত বছর হঠাত্ আমার মোবাইল ফোনে একটা মিসড কল আসে। সেই থেকে তার সঙ্গে পরিচয়। এরপর মাঝেমধ্যে তার সঙ্গে কথা হয়। একপর্যায়ে দুজন বন্ধু হয়ে যাই। সে আমাকে ভালোবাসে বলে ফোনে জানায়। কিন্তু তার সঙ্গে তখনো আমার দেখা হয়নি। শুধু ফোনে কথা হতো। আমিও তার ভালবাসায় সাড়া দিই। তারপর থেকে মোবাইল ফোনে আরও অনেক বেশি কথা হতো। দুজন-দুজনার সঙ্গে কথা না বললে ভালো লাগত না। হঠাত্ একদিন তার বিয়ে হয়ে যায়। অবশ্য বিয়ের আগে সে আমার কাছে চলে আসতে চেয়েছিল। আমি বলেছিলাম, আমিও তো এখন পড়ালেখা করছি। এক বছর অপেক্ষা করতে তাকে অনুরোধ করি। সে রাজি না হয়ে বিয়ে করে ফেলে। সে তখন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী। কিন্তু বিয়ের পর থেকে সে স্বামীর সংসার মেনে নিতে পারছে না। আমাকে ফোনে বলে, আমি তোমাকে এখনো ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। সে আরও বলেছে, বিয়ের পাঁচ মাসেও স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি। আমার জন্যই নাকি এটা করেছে। এখন বলে আমি তোমার কাছে আসতে চাই, তা না হলে আমি মারা যাব। আমাকে ছাড়া নাকি কিছুই ভাবতে পারে না। এখনো প্রতিদিনই ফোন করে। আমি ফোন করতে নিষেধ করলেও শোনে না। আমি এখন কী করতে পারি।
নাম প্রকাশে অনিচ্ছুক
ঢাকা।

মেয়েটি যখন বিয়ে করেছে, তার মানে সে এক জায়গায় কথা দিয়ে ফেলেছে। মেয়েটির ফোন আপনি ধরবেন না। আপনি নিজে এবং আপনার এক সময়ের প্রেমিকা একটা দোদুল্যমান অবস্থায় থাকবেন, এটা কারও জন্যই ভালো হবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×