somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 পঞ্চমবারের মতো বিয়ে করলেন জ্যাকব জুমা

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল সোমবার পঞ্চমবারের মতো বিয়ে করেছেন। তাঁর নতুন স্ত্রীর নাম থোবেকা মাভিজা (৩৬)। মাভিজার সঙ্গে অবশ্য অনেক আগেই বিয়ের কথা চলছিল। এ বছরের প্রথম দিকেই জুমা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তখন তা সম্ভব হয়নি। তাঁর ঘরে দুই স্ত্রী বর্তমান। ২০০০ সালে তাঁর এক স্ত্রী কেইট মান্তশো জুমা মারা যান। আরেক স্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এনকোসাজানা দ্লামিনি জুমার সঙ্গে ১৯৯৮ সালে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে। এরই মধ্যে গতকাল তিনি তিন নম্বর বিয়ে করলেন।
জুমার জন্মস্থান কাওয়াজুলু-নাটাল প্রদেশের এনকান্দলা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ক্ষমতাসীন দল এএনসির জ্যেষ্ঠ নেতা, ব্যবসায়ী নেতাসহ সাউথ আফ্রিকান কমিউনিস্ট পার্টির নেতারাসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়েতে যোগ দেয়। বিয়ে উপলক্ষে বেশ কয়েকটি ভেড়া, ছাগল ও গরু জবাই করা হয়।
বিয়ের আগের দিন প্রেসিডেন্ট জুমার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘একান্ত পারিবারিক আবহে কাল ৪ জানুয়ারি প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও থোবেকা মাভিজার বিয়ের অনুষ্ঠান হবে।’ উল্লেখ্য, মাভিজার ঘরে জুমার দুটি সন্তানও রয়েছে। এর মধ্যে খবর বেরিয়েছে, গ্লোরিয়া বোঙ্গি এনগেমা নামের আরও এক নারীর সঙ্গে জুমার সম্পর্ক চলছে। তাঁকেও বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগে বিয়ের খবরের ব্যাপারে প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। ৬৬ বছর বয়সী জ্যাকব জুমা একজন জুলু সম্প্রদায়ের মানুষ। ওই সম্প্রদায়ে বহুবিবাহ সাধারণ ঘটনা। তবে দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহের প্রবণতা শহরের চেয়ে গ্রামেই বেশি। জুমা প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৩ সালে। প্রথম স্ত্রী সিজাকেলে খুমালো এখনো জুমার ঘরনি। এরপর একে একে বিয়ে করেন কেইট মান্তশো জুমা, পররাষ্ট্রমন্ত্রী এনকোসাজানা দ্লামিনি-জুমা ও নোমপুমেলেলো এনতুলি নামের তিন নারীকে।

প্রথম আলো
০৫/০১/২০১০

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×