ভারতীয় হিলি স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গণেশ প্রসাদ সাহা জানান, ভারতীয় হিলি স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, তারা কোন অবস্থাতে বাংলাদেশ অভিমুখী একটি ট্রাকে 10 টনের বেশী মালামাল আনতে দেবে না। অথচ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশী ব্যবসায়ীরা প্রতি ট্রাকে 20/25 টন মালামাল আমদানি করে থাকেন। ভারতীয় হিলি স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এই সিদ্ধান্তের ফলে হিলি স্থল বন্দর দিয়ে মালামাল আনতে বাংলাদেশ অভিমুখী একটি ট্রাকের মালামাল 2/3টি ট্রাকে আনতে হবে। এতে খরচ বাড়বে, সময়ের অপচয়ও ঘটাবে। গণেশ প্রসাদ সাহা বলেন, ভারতীয় প্রতিপক্ষের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারকে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের জন্য বলেছেন। হিলি কাস্টমস কতর্ৃপক্ষকেও এ ব্যাপারে একটি পত্র দেয়া হয়েছে। এতে কাজ না হওয়ায় গতকাল সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে 10 হাজার শ্রমিক।।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 31.01.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



