somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতক্ষীরায় বিডিআর-বিএসএফ গুলি বিনিময় ।। কিশোরী আহত

০৬ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরার ভাতশালা ও শাকরা সীমান্তে বৃহস্পতিবার ভোর থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত চার দফায় বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এ সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোরী কোমরপুর গ্রামের আঃ হকের মেয়ে হালিমা আহত হয়েছে। ভয়ে ওই সীমান্তের কাছে বসবাসকারী বাংলাদেশের তিনটি গ্রামের বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যেতে শুরু করেছে। প্রকাশ, বিএসএফ 106 ব্যাটালিয়নের আওতাধীন সৈয়দপুর ক্যাম্পের একটি টহল বোট সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্তে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ে। এ সময় বিডিআর বিএসএফকে ফিরে যেতে বলে। এ সময় বিএসএফের 19 রাউন্ড গুলির জবাবে বিডিআর 30 রাউন্ড গুলি ছোঁড়ে। এ ঘটনার 20 মিনিট পর বিএসএফের 25 রাউন্ড গুলির জবাবে বিডিআর 30 রাউন্ড গুলি চালায়। এভাবে সকাল সাড়ে 5টা থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত বিডিআর বিএসএফের মধ্যে 4 দফা গুলি বিনিময় হয়। এভাবে বিএসএফ উক্ত ভাতাশালা ও শাখরা কোমরপুর ক্যাম্প লক্ষ্য করে সহস্রাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। জবাবে বিডিআর তিন শতাধিক রাউন্ড গুলি চালায়। উভয় সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তের ভেড়িবাঁধে চলাচল না করার জন্য বিডিআর জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। কর্নেল মাহফুজুল হক, লেঃ কর্নেল আছয়াদুর রহমান, মেজর হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 07.07.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×