বাংলাদেশের পানি নিয়ে ফারাক্কায় বিদু্যৎ কেন্দ্র ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ভাগের গঙ্গার পানি পাম্পের সাহায্যে টেনে নিয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কায় 5শ' মেগাওয়াটের বিদু্যৎ প্রকল্পে দেয়া হবে। রবিবার সন্ধ্যায় কলকাতায় এমনটাই ইঙ্গিত দিলেন ভারতের বিদু্যৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। এদিন দুপুরেই ফারাক্কায় এনটিপিসি-র ফেজ-3-এর বিদু্যৎ প্রকল্পের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদু্যৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধেও। পরে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ফারাক্কায় পানির অভাব ঘটছে। ফিডার ক্যানেলে পানি কম। এ অবস্থায় নতুন প্রকল্পে প্রয়োজনীয় পানি আসবে কিভাবে এ প্রশ্নের জবাবে সিন্ধে বলেন, এ ব্যাপারে ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন তিনি। এসময়ে তাকে প্রশ্ন করা হয় ফারাক্কায় বিদু্যৎ প্রকল্পে প্রয়োজনীয় বাড়তি পানি পেতে কি বাংলাদেশের সম্মতির প্রয়োজন নেই? তখন সিন্ধে বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় সম্মতি ছাড়াই এই পানি নেয়া যাবে। সেই পথ তার ও পানি সম্পদ দপ্তরের জানা আছে। সেই পথ কি? এই প্রশ্নের জবাবে সুশীল কুমার সিন্ধে বলেন, কিছু জিনিস গোপন রাখতে হয়। সবাইকে জানাতে নেই। প্রসঙ্গত, নতুন প্রকল্পে উৎপাদন শুরু হলে ফারাক্কার মোট বিদু্যৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে 2100 মেগাওয়াটে। সিন্ধে বলেন, 2012 সালের মধ্যে ভারতের প্রতিটি গৃহে বিদু্যৎ পৌঁছে দেয়াই তার লক্ষ।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 28.02.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুন