সেনা ও বিডিআর সূত্র জানায়, আলীকদম সেনা জোন কমান্ডার আজিমুলস্নাহ বাহার পিএসসি, নাইৰ্যংছড়ি বিডিআরের জোন কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে আলীকদম-নাইৰ্যংছড়ি সীমান্ত এলাকার মিরিঞ্জা পাহাড়ের দুর্গম কামিছড়া ও বাইছংছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা-বিডিআরের 6টি টহলদল অভিযান চালায়। অভিযানে গত শুক্রবার ভোররাতে সন্ত্রাসীর 2টি আসত্দানা ধ্বংস করে 2টি এন্টিট্যাংক মিসাইল, 5টি একে-47 রাইফেল, 2টি এম-16 রাইফেল, 1টি হেভি মেশিনগান, 1টি সাবমেশিন কার্বাইন, 1টি সাবমেশিন গান, 1টি 40 মিলিমিটার রকেট লাঞ্চার, 2টি 3 ইঞ্চি মর্টার, 20টি এন্টি পার্সনাল মাইন, 18 টি রকেট লাঞ্চার সেল, 12টি হ্যান্ড গ্রেনেড, 27 টি ফ্লেমার এন্টি পার্সনাল মাইন, 31টি রকেট লাঞ্চার ফ্লিম এক্সক্লুসিভ চার্জ, 1টি জি-3 রাইফেল, 1টি জি-3 এলএমজি, 1টি এইচ বিবিএল রাইফেল, 2টি ডিবিএল রাইফেল, 1টি চাইনিজ 7.62 মিলিমিটার রাইফেল, 19টি একে-47 রাইফেলের ম্যাগজিন, 8টি এম-16 রাইফেলের ম্যাগজিন, 2টি ব্রিটিশ এলএমজি রাইফেলের ম্যাগজিন, 3টি জি-3 রাইফেলের ম্যাগজিন, 7 হাজার রাউন্ড বিভিন্ন অস্ত্রের তাজা গুলিসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে। এদিকে নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, শনিবার ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে 10 সদস্যের একটি অস্ত্র বিশেষজ্ঞ দল পেঁৗছেছে। তারা উদ্ধারকৃত অস্ত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছে। অভিযান অব্যাহত রয়েছে ।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 05.03.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



