somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোরগঞ্জের হাওরে 'খাঁচায় মাছ চাষ' পদ্ধতি জনপ্রিয় হতে পারে

১৯ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাঁচায় মাছ চাষ পদ্ধতি আমাদের দেশে নতুন নয়। শুধুমাত্র এর ব্যাপক প্রচার ও মৎস্য চাষীদের প্রয়োজনীয় প্রশিৰণের অভাবে মাছ চাষের এই পদ্ধতি এখনও পর্যনত্দ এ দেশে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অথচ স্বল্প জায়গায় এবং স্বল্প খরচে খাঁচায় মাছ চাষের মাধ্যমে কিশোরগঞ্জের নদী তীরবতর্ী হতদরিদ্র জেলে পরিবার এবং হাওরাঞ্চলের ছয় মাস কর্মহীন অবস্থায় বসে থাকা মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
অনেক আগে থেকেই থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন প্রভৃতি দেশে খাঁচায় মাছ চাষ পদ্ধতি শুরম্ন হয়েছে। আমাদের দেশে পরীৰামুলকভাবে খাঁচায় মাছ চাষ শুরম্ন হয় 1980 সালে মৎস্য বিভাগের উদ্যোগে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং বাংলাদেশ কৃষি ব্যাংকও এর সঙ্গে সংশিস্নষ্ট ছিল। পরবতর্ীতে মৎস্য বিজ্ঞান অনুষদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর উপর গবেষণা কার্যক্রম গ্রহণ করে। হাওরাঞ্চলে প্রথম খাঁচায় মাছ চাষ শুরম্ন হয় মিটামাইন উপজেলায়। মৎস্য বিভাগের সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সংশিস্নষ্ট উপজেলার মৎস্য কর্মকর্তা এই উদ্যোগ নেন। মডেল হিসেবে মিটামইন উপজেলা সদরে একটি পুকুরে খাঁচায় মাছ চাষের এই কার্যক্রমটি অদ্যাবধি চালিয়ে যাচ্ছে একটি মহিলা সমিতি।
সাথারণতঃ নদী কিংবা পুকুর উভয় স্থানেই খাঁচায় মাছ চাষ করা যেতে পারে। এর জন্য প্রথম প্রয়োজন খাঁচা তৈরী। খাঁচার আকৃতি বিভিন্ন প্রকার হতে পারে। খাঁচা তৈরীর জন্য প্রয়োজন কালো পলিইথিলিন জাল, সিনথেটিক কাপড় বা সিনথেটিক চটের বসত্দা, পস্নাস্টিকের ট্রায়েঙ্গেল, নলি বাঁশ, বয়া বা পস্নাস্টিকের কন্টেনার, নাইলন বা সিনথেটিক জালের মোটা সূঁতা, তার কাটা প্রভৃতি। প্রতিটি খাঁচা তৈরীতে ব্যয় হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এবং একবার স্থাপনের পর তিন বছর পর্যনত্দ খাঁচা মেরামতের প্রয়োজন হয় না। খাঁচা নির্মাণের পর বাঁশের খুঁটির সাহায্যে খাঁচাসমূহকে পুকুর, হাওর অথবা নদীর কিনারায় এমনভাবে স্থাপন করতে হবে যেন নীচের অংশ যেন মাটির অনত্দতঃ দেড় থেকে দুই ফুট উপরে ভাসমান থাকে। সাধারণতঃ খাঁচায় পোনা ছেড়ে তেলাপিয়া, থাই পাঙ্গাশ, থাই সরপুটি, গ্রাস কার্প, থাই কৈ, শিং, মাগুর, ভেটকি, চিংড়ি প্রভৃতি মাছ চাষ করা যায়। তবে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ চাষ করে ভালো ফলাফল পাওয়া গেছে। মৎস্য কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত মাছের খাবার প্রদান ও খাঁচায় আবদ্ধ মাছের নিয়মিত পরিচর্যা করতে হবে।
তবে এই প্রযুক্তি ব্যবহারের ৰেত্রে প্রয়োজনীয় উপকরণের দুস্প্রাপ্যতা ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে এ পদ্ধতিতে মাছ চাষ এখনও সীমিত পর্যায়ে রয়েছে। এই চাষাবাদ পদ্ধতি ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে মাছের ঘাটতি পূরণ ও হাওরাঞ্চলে বিপুল বেকার জনগোষ্ঠীর কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 19.04.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×