আমার মুখচ্ছবি!
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে হচ্ছে
একটা কিছু হারিয়ে ফেলেছে,
কিংবা কিছু যেন ভুলে গেছে,
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?
কুকুরের মতো হেঁটেই চলেছে
রুগ্ন যন্ত্রণাবিদ্ধ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?
দুই লাঠির ওপর শিলাখন্ড যেন
শিলাখন্ডের মাথায় একটি কুমড়ো
শিশুরা হল্লা করে টানছে
বলছে লোকটি মানুষ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?
সত্যকে বিস্মৃত
মিথ্যাকে আবাহনকারী
আমি নামছি তো নামছিই
কিন্তু দাবি করছি, অবরোহণ নয়, আরোহণই করছি
চতুষ্পার্শ্বের বাতাস দূষিত করে
তাকাই না, দেখি না চারপাশ
পথ-বেয়ে-আসা লোকটি কে হতে পারে?রূপহীন অবয়ব
অনুভূতিহীন ভাষা
আত্মাহীন মানুষ
চারপাশে ভাবনা কুলুপ লাগানো
ওই তো আমার প্রতিচ্ছবি
পথ বেয়ে হেঁটেই চলেছি।
-সিদ্ধিচরণ শ্রেষ্ঠা (নেপাল)।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন