বছর ঘুরে আবার এলো সেই বিজয়ের মাস-
লক্ষ প্রাণের বিনিময়ে কেনা এ উল্লাস,
কষ্ট স্মৃতি বুকে মোদের মুখে তবু হাসি-
স্বাধীন দেশের স্বাধীন মানুষ এই তো ভালো আছি-।
এই খুশিটা সবার মনে থাকুক অ'মলিন-
বারো মাস'ই এই চেতনা হোক রিদয়ে লীন,
মিশে আছে অশ্রু তাতে মিশে আছে খুন-
অনুক্ষণ'ই সেই চেতনা তুলছে আলোড়ন-।
সব হারানোর ব্যাথা বুকে গর্ব তবু মনে-
কোটি মুখের হাসি এলো লক্ষ প্রাণের দানে,
জীবন দিয়ে মুছে দিলাম হানাদারের ভূল-
রক্ত দিয়ে রাঙিয়ে দেওয়া কৃষ্নচূড়ার ফুল-।
লাল সবুজের এই পতাকা মোদের দিলো যারা-
হাজার কোটি সালাম তাদের আরও ভালোবাসা,
ভূলবো নাগো তাদের কভু রাখবো দেশের মান-
অশ্রু জলে হেসে খেলে করবো জীবন দান-।
ইন্দ্রধাম-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


