somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ মিনিটে দেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখি, হুমকি আমিনীর

১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি তার ছেলে গুম হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন। ছেলেকে মুক্তি দেওয়া না হলে ১০ মিনিটের মধ্যে গোটা দেশ অচল করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা এক সমাবেশ থেকে এ হুশিয়ারি উচ্চারণ করেন কমিটির চেয়ারম্যান মুফতি আমিনী।

তিনি বলেন, শেখ হাসিনাই যে এ কাজ করিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই।

চট্টগ্রাম ও যশোরে বাস্তবায়ন কমিটির দুই সদস্য নিহত হওয়ার ঘটনাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন আমিনী।

তিনি বলেন, আমার ছেলেকে ছেড়ে না দিলে তার পরিণতি ভয়াবহ হবে। ১০ মিনিটের মধ্যে আমরা গোটা দেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের বেশি সময় লাগেনা এক ঘণ্টার কর্মসূচি ঘোষণা করে পুরোদেশ অচল করে দেওয়া সম্ভব।

আমিনীর ছেলে আবুল হাসানাত গত রোববার থেকে নিখোঁজ রয়েছেন।

এবার ক্ষমতাচ্যুত হলে ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ দেশে ক্ষমতায় আসতে পারবে না বলেও ঘোষণা দেন আমিনী।

তার দল রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চায় উল্লেখ করে আমিনী বলেন, ‘যে দলে টাকা ও গুন্ডা বেশি সে দলের হাতে ক্ষমতা থাকবে না। যাদের হাতে কোরান থাকবে তাদের হাতেই শক্তি ও ক্ষমতা থাকবে।’

রাষ্ট্রীয়ভাবে সন্তানের পিতৃপরিচয় না রেখে সন্তানের মাতৃপরিচয়ে জোর দেওয়ার কঠোর সমালোচনা করেন তিনি।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতাদের আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশ থেকে ২০ এপ্রিল ওলামা মাশায়েখ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহানগর সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কমিটির নায়েবে আমির আবদুল লতিফ নেজামী
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২২
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×