এখানে সোনামাছ পাওয়া যায়, রপ্তানিযোগ্য সোনামাছ...
আসুন -
দেখুন -
বাছুন -
আমাদের আড়তে জমা আছে হরেক বয়সী সোনামাছ,
সোনা মাছের পোনা মাছ,
যে মাছের স্মরণানুভূতির স্থায়ীত্বকাল মাত্র ৪০ সেকেন্ড!
মাত্র ৪০ সেকেন্ড পরে -
এরা বাবার ঘাতকের বারুদমাখা শাদা-সবুজ কোর্তা গায়ে জড়াবে,
আইসক্রিম ভেবে মায়ের ধর্ষকের শিশ্ন অবিরাম চুষবে,
মায়ের রক্তমাখা ধর্ষকের পাজামা দিয়ে স্টেডিয়ামে ঝাণ্ডা ওড়াবে,
মাকে পতিতালয়ে পাঠিয়ে 'ভাই' বলে ঘরে তুলবে ঘাতক-ধর্ষকের সন্তানদের!
যে পতিত হাঙ্গরটি তাদের লাখো স্বজাতিকে গিলে খেয়েছিল,
৪০ সেকেন্ড পরে শরাব ভেবে তারা জামাতে চাটবে হাঙ্গরের নির্গত বমি!
আর নির্লজ্জ ফুলকা নেড়ে নেড়ে বলবে -
"ভুলে গেছি, আমরা সব ভুলে গেছি!
ধর্ষণকে ঘৃণা করো, ধর্ষককে নয়!
খুনকে ঘৃণা করো, খুনিকে নয়!"
হাঙ্গরসঙ্গমের খায়েশে মেয়ে সোনামাছেরা
শালোয়ারের
ফিতা খুলতে খুলতে
এগিয়ে যাবে,
উন্মুক্ত বক্ষে লিখে রাখবে-
"ম্যারি মি হাঙ্গর, ম্যারি মি!"
জনাব,
আসুন -
দেখুন -
বাছুন -
সোনা মাছের এই অভয়ারণ্য থেকে কিনে নিন
'৮০ থেকে '৯০-এ জন্ম নেয়া কতিপয় সেলফিশ গোল্ডফিশ!
লালনপালন খরচ?
পুরো একোয়ারিয়মে ঢেলে দেবেন মায়ের ধর্ষকের মাত্র একফোঁটা বাসী বীর্য,
একফোঁটা বাসী বীর্যে মিটে যাবে সোনা মাছের একজীবনের ক্ষুধা!
আখতারুজ্জামান আজাদ
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


