অফিস শেষে নিজাম ভাইয়ের দোকানে কিছুক্ষণ না বসে বাড়ি ফিরলে কি যেন এক অপূর্ণতা থেকে যায়। প্রতিদিনই সন্ধ্যের পর কিছুক্ষণের জন্যে এখানে বসতে হয়। বন্ধু অবায়েল আতাসহ আরো অনেকে আসেন। খোশগল্প চলে অনেক্ষণ। পাশের পানদোকানদার তাই অতি পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিনই চায়ের শেষে পান পরিবেশন করে আসছে। আজো পান পরিবেশন করে হঠাৎ জিজ্ঞেস করে বসল মামা, আপনাদের কাছে কি এক টাকার লাল/সোনালী কয়েন আছে? অবাক হলাম। হঠাৎ করে সে একটাকার লাল কয়েন খুজছে কেন। জিজ্ঞেস করলাম। উত্তর যা জানালো তা শুনেতো রীতিমতো অবাক। বাজারে নাকি একটাকা মূল্যমানের লাল/সোনালী কয়েন ৪০/- থেকে ৫০/-টাকায় বিক্রি হচ্ছে। জানার আগ্রহটা আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলাম তুমি কি এরকম মূদ্রা ইতোমধ্যে বিক্রি করেছ, বা কারা এসব কিনছে, কেন কিনছে? লাল কয়েন দিয়ে কি হয়? সে জানাল তার কাছে কোন লাল/সোনালী কয়েন না থাকায় সে বিক্রি করতে পারেনি। এবং অন্যের কাছে থেকে সে এসব শুনেছে। এর চেয়ে বেশি কোন তথ্য সে দিতে পারেনি। ব্যাপারটা নিছক গুজব বলে উড়িয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে র্ওনা দিলাম। স্থানীয় বাজারে এসে দেখি একই অবস্থা। অনেকেই লাল/সোনালী কয়েন খুজছে বিভিন্ন দোকানে। ইতোমধ্যে বেশ কয়েকটি ফোন্ও রিসিভ করলাম পরিচিত অপরিচিত অনেকের কাছ থেকে। তারা্ও আমার কাছে লাল/সোনালী কয়েন আছে কি না জিজ্ঞেস করলো এবং থাকলে যেন এগুলো খরচ না করি তার পরামর্শ দিল। কিন্তু কারো কাছ থেকে কোন সদুত্তর পেলাম না। কেনই বা হঠাৎ এ কয়েনের মূল্য বেড়ে গেল আর কারাই বা এটা সংগ্রহ করছে? প্রিয় ব্লগারবৃন্দ আপনাদরে কি এব্যাপারে কোন কিছু জানা আছে?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।