মুন্না সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ফার্স্ট বয়। হাতে লিখতে পারেনা, পা দিয়ে লিখে। আমাদের সবার মত তারও দুটি হাত আছে কিন্তু জন্মের ঠিক আগে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় তার মা হঠাৎ পা ফসকে পড়ে যাওয়ায় তার কোমল হাতগুলোতে আঘাত লাগে এবং তার হাত দুটি এমন অবস্থায় আসে বলে ডাক্তারের ধারণা। জন্মের পর থেকে সে তার হাত দিয়ে কিছু করতে পারেনা। বাবা ফজুলুল হক বুলবুল একজন পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তিনি ছোট বেলা থেকেই ছেলেকে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলেছেন। এখন সে বাড়িতে এবং স্কুলে পা দিয়েই লিখতে অভ্যস্ত। তার পায়ের লিখা অত্যন্ত চমৎকার। এ বছর সে দক্ষিণ সুরমা উপজেলা পর্যায়ে সুন্দর হাতের লিখা প্রতিযোগিতায় পুরোস্কৃত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন। তাছাড়া তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাকে চলাফেরা বইর বেগ গোছাতে সাহায্য করাসহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য উদ্বোদ্ধ করেছেন বিধায় তারা সব সময় তাকে সহযোগিতা করে যার কারণে সে মানসিকভাবে সে কখনো বিচলিত হয়না। সকলের সাথে সে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা করে সময় কাটায়।
আমাদের সমাজে এরকম হাজারো বিশেষ চাহিদা সম্পন্ন মুন্না রয়েছে যারা শারীরিকভাবে অথবা মানসিকভাবে কিছুটা বিকলাঙ্গ। আসুন আমরা তাদের প্রতি সদয় আচরণ করি। তাদেরকে সাহায্যের হাত বাড়াই। মানসিকভাবে তাদেরকে শক্তি যোগাই। তাদের পড়ালেখায় উৎসাহী করে তুলি। তাদেরকে সহযোগিতা করা তাদের প্রতি করুনা নয় বরং এটি তাদের অধিকার।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।