আসুন চিত্রটি নিয়ে একটু আলোচনা করি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রিয় ব্লগারবৃন্দ, সিলেটের বিলাস বহুল একটি চাইনিজ রেস্টুরেন্টে বন্ধু খালেদের বোনের বিয়েতে খাবার দাবার শেষে পাশের একটি ফাস্টফুডের দোকানে বসে বন্ধুদের আড্ডা চলছে। এমন সময় মার্কেটের দোতলার সিড়ির ওপাশে চোখে পড়ল একটি তৈলচিত্র। বন্ধুদের মাঝে আছেন ফটোগ্রাফার, স্কুল টিচার, কলেজ টিচার, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন পেশার ১০/১৫জন। তৈলচিত্রটি দেখে অনেকেই প্রশংসা করলেন। বিল্ডিং এর মালিকের প্রশংসা করলেন সবাই। বললেন উনার রুচি আছে। কিন্তু আমি যে একটু খুটিয়ে খুটিয়ে অনেক কিছু দেখি। অনেক কিছুর উত্তর জানতে চাই। এ নিয়ে অবশ্য বন্ধু মহলে আমি মাঝে মাঝে বিরক্তির কারণ হয়েও দাড়াই। যা হোক চিত্রকর্মটি আমারও বেশ পছন্দ হয়েছে। শিল্পীকে না দেখেই ধন্যবাদ জানালাম। গ্রাম্য গৃহবধুদের চিত্র ফুটে উঠেছে চিত্রটিতে। কিন্তু পরক্ষনেই মাথায় একটি প্রশ্ন আসল যিনি ঐ চিত্রে তার পুত্র বধূ/ মেয়ের চুল আচড়িয়ে দিচ্ছেন তার চোখদুটো বুজা আর বধু/মেয়েটির চোখ খোলা। আমার মনে প্রশ্ন জাগল যার চুল আচড়ানো হচ্ছে সঙ্গত কারণে তার চোখগুলো বুজা থাকার কথা আর যিনি আচড়িয়ে দিচ্ছেন তার চোখগুলো খুলা থাকার কথা। কারণ যিনি চুল আচড়াচ্ছেন তিনি যদি ঘুমিয়ে পড়েন তবে চুল আচড়াবেন কী করে? প্লিজ চিত্রটি দেখুন এবং চিত্রটির মর্মার্থ জানালে বাধিত হব।
১৭টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।