somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ তা‘য়ালা আরশে সমাসীন কীভাবে ?

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় এগিয়ে চলে সামনের দিকে এক পর্যায়ে দ্বিতীয় আরেকটি আল্লাহর গুণ নিয়ে আলোচনা উঠলো। যা কুরআনুল কারীমের সাত জায়গায় ইরশাদ হয়েছে- الرحمن على العرش استوى করুনাময় আল্লাহ যিনি আরশের উপর সমাসীন রয়েছেন। (সূরা ত্বহা-৫)
এআয়াতের মর্মকথা হচ্ছে- আল্লাহ তা‘য়ালা মাত্র ছয়দিনে আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন তারপর তিনি এর শাসনভার কারও হাতে ছেড়ে দেননি (যেমনটি হিন্দু ও মুশরিক সম্প্রদায়ের বিশ্বাস)। বরং তিনি আরশে সমাসীন হয়েছেন এবং নিজেই সমগ্র জাহান পরিচালনা করছেন।

আল্লাহ তা‘য়ালা আরশে সমাসীন হওয়ার অর্থ কি ?
সালফে সালেহীনের মধ্যে ইমামে আহলে সুন্নাত হযরত ইমাম মালেক রা. এবং সুফিয়ান সাওরী এবং এক বর্ণনা অনুযায়ী উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা রা. কে জিজ্ঞাসা করা হয়েছিল এই সমাসীন হওয়ার অর্থ কী ? তারা সকলেই উত্তর দিয়েছেন-
الاستواء معلوم والكيف مجهول والايمان به واجب والسوال عنه بدعة.
সমাসীন হওয়ার আভিধানিক অর্থ জ্ঞাত, রূপ-ধরণ অজ্ঞাত। তার প্রতি বিশ্বাস স্থাপন অনিবার্য এবং এ নিয়ে প্রশ্ন করা বিদআত।
অর্থাৎ সামান্য আরবি ভাষার জ্ঞান যার মধ্যে আছে সেও আয়াতে উল্লিখিত استواء (ইসতিওয়া) শব্দের অর্থ জানেন। অর্থ হলো সোজা হয়ে বসা। সুতরাং আল্লাহ আরশে সমাসীন হয়েছেন এতটুুকু আমরা জানি। কিন্তু বসার ধরণ, পদ্ধতি সম্পর্ক আমরা জানি না। তবে এ বিষয়ের উপর ঈমান রাখা ঈমান বিল গায়েবের অন্তর্ভূক্ত ও জরুরী।

মোট কথা : আমাদের এই মহান পূর্বসূরীগণ বলেছেন, যথাযথভাবে আরশের উপর সমাসীন হওয়াটা আল্লাহর গুণ ও সিফাত যা অদৃশ্যের বিষয় তাই তা পরিপূর্ণরূপে উপলব্ধি ছাড়াই মানতে হবে। যেমন না দেখে না বুঝেই আমরা জান্নাত ও জাহান্নামের ব্যাপারে ঈমান এনেছি। এসব বিষয়ে সামান্য হয়তো বুঝা যাবে কিন্তু পরিপূর্ণ রূপ বুঝা সম্ভব নয়। তাই আল্লাহ আরশের উপর কীভাবে সমাসীন হলেন এনিয়ে প্রশ্ন করাটাও বিদআত। এটাই পূর্বসূরীদের মত। তারা ছিলেন প্রকৃত সালাফ, তাদেরকে যারা অনুসরণ করে তারাই প্রকৃত সালাফী। তবে বর্তমানে দাবীদার সালফি সেই সালাফি নন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×