somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের সদিচ্ছাই পারে ব্লগার হত্যা বন্ধ করতে৷

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তমনা নামধারী নাস্তিকরা দেশে বেশি আস্কারা পেয়েছে যখন নাস্তিক ব্লগার থাবা বাবা ওরফে রাজিব হায়দার খুন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মহান সংসদে দাড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষনা করে তার শোকে তিন মিনিট নিরবতা পালন করেন৷তার পরিবারকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী তার বাড়ি পর্যন্ত যান৷ তখন থেকে নাস্তিকতা আরও বেশি উৎসাহিত হয়েছে৷ নাস্তিকরা মনে করেছে তারা মুক্তিযোদ্ধা এবং ধর্মবিরোধী লেখালেখি করলে রাষ্ট্রীয় সম্মান জুটবে৷ তখন অনেকেই প্রকাশ্যে ইসলাম ধর্ম, আল্লাহ, নবী রাসুলসহ বর্তমান কালের আলেম ও ধর্মভীরুদের গালি দিতে থাকে৷এর আগে ধর্মবিরোধী লেখালেখি করলেও প্রকাশ্যে তা জানাতে সাহস পেত না৷

সরকার যখন দেখল দেশের সাধারণ মানুষ এটা স্বাভাবিক ভাবে নিচ্ছে না, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ মারাত্মক ভাবে পিছিয়ে পড়ছে, আওয়ামী লীগের নামে নাস্তিক তোষণকারী ট্যাগ যুক্ত হয়ে গেছে তখনই সরকার নাস্তিকদের পক্ষ থেকে সরে নিষ্ক্রিয় ও নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়ার বৃথা চেষ্টা শুরু করেছে৷ নাস্তিকতা দেশে অনেকটা মহামারী আকার ধারণ করেছে৷ আর কিছু চরমপন্থী তাদের নিঃশেষ করতে বৃথা চেষ্টায় লিপ্ত হয়েছে৷

সরকারের বর্তমান অবস্থান হল, 'ধরি মাছ না ছুঁই পানি৷' কোন পক্ষই যেন অসন্তুষ্ট না হয় সরকার সেই প্রচেষ্টায় ব্যস্ত৷ নাস্তিকতাকে সমর্থন করলে দেশের ধর্মপ্রাণ মানুষ বিপক্ষে গেলে ভোটের হিসাবে টান পড়ে৷ ঠিক তেমনি নাস্তিকদেরও প্রয়োজন হয় গণজাগরণ মঞ্চের মত সরকার সমর্থিত আন্দোলনের জন্য৷ ফলাফল সরকার নিষ্ক্রিয়৷ এতে নাস্তিকতা ও চরমপন্থী উভয় পক্ষই উৎসাহিত হচ্ছে৷

সরকারের কঠোর অবস্থানই এখন উভয় পক্ষকে নিস্ক্রিয় করতে পারে৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের উভয়কে বিচারের আওতায় আনলেই হয়ত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আশা করা যায়৷
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×