somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিমনের পক্ষে কি দাঁড়ানোর কেউ নেই?

২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো সম্পাদকীয়, ২৯-০৪-২০১১

লিমনের ওপর ধারাবাহিক নিষ্ঠুরতা

লিমনের ওপর একের পর এক যে নিষ্ঠুরতা হচ্ছে, তাতে মনে হচ্ছে, আমাদের সমাজ সব ধরনের সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। একজন নাগরিকের ওপর এই নিষ্ঠুরতা চলছে, আর তাতে মনে হয় সায় আছে আমাদের সরকার ও রাষ্ট্রব্যবস্থার। পায়ে গুলি করে এইচএসসি পরীক্ষার্থী লিমনকে পঙ্গু করে দিল RAB, এখন পুলিশও লেগেছে তার পেছনে। সন্ত্রাসী হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাকে। এক পা হারানো হতদরিদ্র পরিবারের সন্তান লিমনকে এই ধারাবাহিক নিষ্ঠুরতা থেকে বাঁচাবে কে?
এইচএসসি পরীক্ষার্থী লিমন পা হারাল RABএর কথিত ক্রসফায়ারে। লিমন ও তার পরিবারের লোকজন অভিযোগ করল, তাকে ধরে পায়ে গুলি করা হয়েছে। যথারীতি শুরুতে পুরো ঘটনাই অস্বীকার করে RAB। তাদের অভিযোগ, লিমন সন্ত্রাসী। পরে যখন প্রমাণ মিলল, লিমনের বিরুদ্ধে থানায় সন্ত্রাসের অভিযোগ নেই, নিয়মিত ক্লাসও করার প্রমাণ মিলল, তখন RABএর পক্ষ থেকেই বলা হলো লিমন ‘ঘটনার শিকার’। ঘটনাটি হচ্ছে ‘ক্রসফায়ার’। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গিয়ে লিমনের সঙ্গে কথা বললেন, সরকারের তরফে ছয় ধরনের তদন্তের কথা বলা হলো, কিন্তু লিমন RAB-পুলিশের যে ফাঁদে পড়ে গেছে, তা থেকে তার আর মুক্তি মিলল না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের তদন্ত যখন নিজেরাই করে, তখন তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। RABএর বিতর্কিত ক্রসফায়ারে মৃত্যু নিয়ে ‘নিজস্ব’ তদন্ত যা হয়েছে, তা কার্যত অর্থহীন প্রমাণিত হয়েছে। এসব তদন্ত ও RABএর ক্রসফায়ারের বিবরণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। লিমনের বাবা-মা RABএর বিরুদ্ধে মামলা করার চেষ্টা করলেও পারেননি পুলিশের টালবাহানায়। সময়ক্ষেপণ করে উল্টো লিমনের বিরুদ্ধে RABএর করা অস্ত্র আইনে মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশ RABএর পক্ষ নেবে—এটাই তো স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, এক পা হারানো লিমন, যার চিকিৎসা চলছে বিভিন্ন মানুষের দানের টাকায়, তার পক্ষ নেওয়ার কি কেউ নেই?
‘ক্রসফায়ার’ ও পরবর্তী ঘটনাপ্রবাহে এটা অনেকটাই স্পষ্ট, বড় নিষ্ঠুরতা ও অন্যায় হয়ে গেছে লিমনের প্রতি। যাঁরা এই অন্যায় করেছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা বা বিষয়টি নিয়ে তদন্ত করে আসল সত্য খুঁজে বের করা যেখানে সবচেয়ে জরুরি, সেটা না করে লিমনের প্রতি অন্যায় আচরণ অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোনো আধুনিক ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের আচরণ প্রশ্রয় পাওয়া উচিত নয়। আমরা মনে করি বিভাগীয় তদন্ত নয়, এর বাইরে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনার একটি তদন্ত হওয়া উচিত। আমরা এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×