somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিমনের পক্ষে মানবাধিকার কমিশনের আইনি লড়াইয়ের ঘোষণা

৩০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো, শনিবার ৩০-০৪-২০১১

RAB এর নিষ্ঠুরতার শিকার লিমনের বিরুদ্ধে ‘সাজানো’ মামলায় অভিযোগপত্র দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গত বৃহস্পতিবার ঝালকাঠির পুলিশ সুপারকে ফ্যাক্সে পাঠানো এক চিঠিতে এই উদ্বেগের কথা জানান। এই ব্যাপারে মিজানুর রহমান আইনি লড়াই চালানোরও ঘোষণা দিয়েছেন
ফোনে যোগাযোগ করা হলে গতকাল শুক্রবার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আদালতের ব্যাপার, সরকারের এখানে কিছু করার নেই। তাই আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি হবে বিচার বিভাগের জন্য একটি অগ্নিপরীক্ষা।’ তিনি বলেন, কয়েক দিন আগে স্বয়ং RAB এর মহাপরিচালক বললেন, ছেলেটি ঘটনার শিকার। একটি নিরপরাধ কিশোরকে RAB ও পুলিশ মিলে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালাচ্ছে। এখন আরও সাজিয়ে-গুছিয়ে, সাক্ষীসাবুদ জোগাড় করে ছেলেটির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এটা বন্ধ হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যাঁরা বোঝাচ্ছেন, তাঁরা ভুল বোঝাচ্ছেন।’
ঝালকাঠি পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কাছে ফ্যাক্সে পাঠানো এক চিঠিতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে RAB এর সাজানো মামলায় তড়িঘড়ি করে অভিযোগপত্র দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে লিমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রসহ মামলার আনুষঙ্গিক কাগজপত্রের অনুলিপি চেয়েছে মানবাধিকার কমিশন।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মো. শামসুদ্দিন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। আজ এসেছি। মানবাধিকার কমিশনের কোনো ফ্যাক্স এসেছে কি না, তা অফিসে খোঁজ নিতে হবে।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঝালকাঠি পুলিশ সুপারের কাছে ফ্যাক্স পাঠানোর কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, লিমন যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে মানবাধিকার কমিশন আইনজীবী নিয়োগ করবে। ঝালকাঠির আদালতে ন্যায়বিচার পাওয়া না গেলে পুলিশের দেওয়া অভিযোগপত্রকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে কমিশন।
গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির পাশে গরু আনতে গেলে এইচএসসি পরীক্ষার্থী লিমন RAB এর নিষ্ঠুরতার শিকার হয়। RAB এর গুলিতে লিমন পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এরপর RAB কথিত বন্দুকযুদ্ধের কথা বলে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে।
কিন্তু লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তার মায়ের দেওয়া মামলা পুলিশ প্রথমে নেয়নি। নানা টালবাহানার পর আদালতের নির্দেশে পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। RAB এর মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরকারী তদন্ত কর্মকর্তাকে এই মামলারও তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, তিনি তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের জন্য পুলিশ সুপার ও আদালতের কাছে আবেদন করবেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×