somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবির নেতার পায়ের রগ কর্তন : লাকসামে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় শিবিরের নয় নেতা-কর্মী আহত X((

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লাকসামে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা ছাত্র শিবিরের লাকসাম শহর শাখার সাবেক সভাপতি মো. সহিদ উল্লাহর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। তাঁদের অতর্কিত হামলায় শিবিরের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ আরও আট নেতা-কর্মী আহত হয়েছে। সোমবার উপজেলার আজগরা ইউনিয়নের দামবাহার গ্রামে এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌদ্দগ্রামে জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে ওইদিন সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জামায়াতের ডাকা অর্ধদিবস হরতালের সময় পিকেটিং ও এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শিবিরের কয়েকজন নেতা-কর্মী উপজেলার আজগরা ইউপির দামবাহার গ্রামে শিবিরের সাবেক সভাপতি সোহেল মাহমুদের বাড়ি যান। ওই সময় ছাত্রলীগ ও যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ওই বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং শিবিরের নেতাদের বেধড়ক মারধর করে। এতে ছাত্র শিবিরের নেতা-কর্মীসহ নয়জন আহত হয়।

আহতরা হলো-শিবিরের লাকসাম উপজেলা শাখার সাবেক সভাপতি সোহেল মাহমুদ, শহর শাখার সভাপতি সাবেক সভাপতি সহিদ উল্লাহ, বর্তমান সভাপতি মাঈন উদ্দিন মজুমদার, সেক্রেটারী সাহাদাত হোসাইন, শিবিরকর্মী আনোয়ার হোসেন, মাইন উদ্দিন, গিয়াস উদ্দিন, জামায়াত নেতা সাহাবুদ্দিন হায়দার।

আহতদের প্রথমে নাঙ্গলকোট এবং পরে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত মো. সহিদ উল্লাহর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সটকে পড়ে।

শিবিরের সাবেক সভাপতি সোহেল মাহমুদ জানান, ওইদিন দুপুরে তিনি বাড়িতে কাজ করছিলেন। ওই সময় তাঁর বন্ধু মাইন উদ্দিনসহ ছাত্র শিবিরের আটজন নেতা তাঁর বাড়ি আসেন। তিনি তাঁদেরকে আপ্যায়ন করছিলেন। এ সময় হঠাৎ কয়েকটি মোটর সাইকেল যোগে ছাত্রলীগ এবং যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর ঘর ও আসবাবপত্র ভাংচুর এবং শিবিরের নেতাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাঁরা ছাত্র শিবিরের লাকসাম শহর শাখার সাবেক সভাপতি মুহা.সহিদ উল্লাহর হাত ও পায়ের রগ কেটে দেয় এবং মাথা কুপিয়ে জখম করে।

তাঁর অভিযোগ, আজগরা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সুমন এবং সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বজল’র নেতৃত্বে এই হামলা চালানো হয়।

আজগরা ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মো. রুহুল আমিন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সুমন এবং সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বজল’র মুঠোফোনে এ ব্যাপারে জানতে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খাঁন জানান, সামান্য মারামারির ঘটনা শোনেছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×