প্রায়ই দেখি মানুষ খুব ক্ষেপে গেলে 'জারয সন্তান' বা 'বাস্টার্ড' বলে গালি দেয়। এই গালিটার গতি উল্টিয়ে দেয়া যায় না? গালিটা এরকম দেয়া যাক 'এই জারযের মা-বাপ' বা ঐ কু-কর্মের বাবা-মা'কেই 'জারয' নামে অভিহিত করা হোক। মানুষের জন্মের উপর তো তার নিজের কোন হাত নেই। সে কিভাবে জন্ম নিবে এটা সে নিজে কিভাবে জানবে। অথচ অন্যের করা অন্যায়ের দায়ভার তাকেই আমৃত্যু বহন করে যেতে হয়।
কথাটা মনে এলো একজন ব্লগার উনি অন্য একজনের উপর ক্ষেপে গিয়ে লিখেছেন, "কুন রাজাকারের যারজ ছাওয়াল আমার পুস্টে মাইনাস দিছে।" বাংলাদেশের ইতিহাসে এখন 'রাজাকার' শব্দটা বিশেশ্য হয়ে গেছে। এই রাজাকারদের আপনি যে গালিই দিন না কেন সেটা বরং ঐ রাজাকারকেই সম্মান দেয়া হয়। কারন রাজাকারটাই হচ্ছে সর্বোচ্চ মাত্রার এক গালি। আর রাজাকারের যারজ ছাওয়ালরা কিন্তু বাংলার ইতিহাসে এক সম্মানজনক পর্যায়ের। তারা কশ্টের সন্তান। তারা আমাদের মুক্তিযুদ্ধের এক গৌরবজ্জল অংশ।
এই ছাওয়ালদের মায়েদের বর্ননাতিত কশ্টের ফলস্বরুপ আজ আপনি-আমি সব বাঙ্গালি এই প্রিয় স্বাধিন বাংলাদেশের নাগরিক। এই ছওয়ালদের জন্ম, বেড়ে ওঠা একটা সিরিজ সংগ্রাম।
তাই রাজাকারদের গালি দেন। তাদের বৈধ ছাওয়ালদেরও কোন কোন ক্ষেত্রে গালি দিতে পারেন। কিন্তু কখনোই রাজাকারদের যারজ সন্তান বলে গালি দিবেন না। কারন আপনি জানেন না ঐ যারজ সন্তান হয়ত কোন মুক্তিযোদ্ধা বিরঙ্গনার সন্তান।
এই মুক্তিযোদ্ধা বিরঙ্গনা এবং ওনাদের গর্ভে জন্ম নেয়া সন্তানগন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক বড় এবং গুরুত্বপূর্ন অধ্যায়। আমি সবসময় তাদের স্যালুট করি।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




