সবসময় সবকিছুর স্বচ্ছতাই সঠিক। একের ভাবনার উপর ভিত্তি করে অপরের মন্তব্য প্রায়সময়ই দ্বিধা-দ্বন্ধের জন্ম দেয়। আর তারউপর যদি 'গান পয়েন্টে' কেউ থাকে তাকে তো আরো সতর্ক হতে হবে। ইসলাম নিয়ে যারা চলেন, ইসলাম নিয়ে যারা কথা বলেন, নিজ জিবনে ইসলামকে যারা প্রতিশ্ঠিত করতে চান - তারা সকলেই আসলে 'গান পয়েন্টে' আছেন। তাদের ঠিক কথা বা কাজটা বেঠিকআবে উপস্থাপনের জন্য ব্যগ্র সবাই। আর বেঠিক কোন কর্ম-কথা-কল্পনা যদি কোন ভাবে প্রকাশ পায় তো তাকে প্রথমে বানানো হবে বড় মাপের কোন ইসলামি চরিত্র। তারপর তার আশিরপদনখের হবে চুল-চেরা বিশ্লেসন এবং উপস্থাপন।
এ হেন যখন অবস্থা, তখন তো ইসলাম প্রিয়দের বা যাঁরা ইঁহার কর্নধার হিসেবে সমাজে সুপরিচিত তাঁদের থাকতে হয় সাবধানের সর্বোচ্চ মাত্রায়। তাদের মাথার উপর সরু রজ্জুতে ঝুলন্ত ধারাল তলোয়ার যা ছিড়ে পরবে কিনা নির্ভর করছে নিচে যিনি আছেন তার অসাবধান কোন পদক্ষেপের উপর। আর এটা এরকমই। ইসলামের ৪র্থ খলিফা হযরত আলি [রাঃ] কথায়, " এই পৃথিবির জিবন চর্চা একজন মুসলমানের জন্য কারাগার, আর একজন অমুসলিমের জন্য স্বর্গ।" এই কারাগার বা স্বর্গ এটা কিন্তু প্রাপ্তি-অপ্রাপ্তির উপর ভিত্তি করে নয়, এটা কর্ম-কথা-কল্পনা'র স্বাধিনতা উপর ভিত্তি করে।
সুতরাং আপনি যখন বলবেন আপনি মানুষ। আপনার সবকিছুতে সবরকম স্বাধিনতা রয়েছে। অনেকে আবার আইনের জটিলতায় ব্যাপারটা গুলিয়ে ফেলবেন। আমি্ বাংলাদেশের একজন নাগরিক, যতক্ষন পর্যন্ত বাংলাদেশের আইন আমাকে আইনের মাধ্যমে আপরাধি প্রমান করতে না পারবে ততক্ষন পর্যন্ত আমি নিরপরাধী। অর্থাৎ আমি আমার ব্যাক্তি সত্বার কাছে সম্পুর্ন স্বাধিন। কিন্তু কোন মানুষ যখন দাবি করে যে সে মুসলমান, তখন সে নিজের কাছেই নিজে বিচারক। তার স্বাক্ষি-প্রমানের দরকার নেই। সে অপরাধি। অপরাধ করার সাথে সাথেই কোন প্রমান ছাড়াই অটো অপরাধি হয়ে যাবে।
সুতরাং মুসলমান দাবি করার আগে অন্তুত দুইবার ভাব - তুমি পরাধিন দেহ, মন এবং মগজে। আর যদি উনি উঁচু মাপের কেউ হন তবে তিনি হবেন পরাধিনতার চুড়ান্ত। ভাবে থাকলে অনেক সমস্যা হবে, স্বচ্ছতার চুড়ান্ত হতে হবে - কর্ম-কথা-কল্পনায়।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




